যুক্তরাষ্ট্র সময় গতকাল (সোমবার) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিরাপত্তা পরিষদ ইউক্রেন সমস্যা নিয়ে একটি উন্মুক্ত সম্মেলন আয়োজন করে। সম্মেলনে ইউক্রেন পরিস্থিতি এবং এর মানবিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে।
এতে জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপ-প্রতিনিধি সুন লেই তাঁর ভাষণে বলেন, ইউক্রেন সংকট প্রায় চার বছর ধরে চলছে। বর্তমানে এটি আলোচনার মাধ্যমে সমাধানের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। বিভিন্ন পক্ষ যথাক্রমে কিছু শান্তির প্রস্তাব উত্থাপন করেছে; শান্তির আলো চোখের সামনেই। তবে দুঃখের বিষয় হলো, সামরিক অভিযান এখনো শেষ হয়নি এবং পরিস্থিতি এখনো খুব জটিল।
চীনা প্রতিনিধি বলেন, চীন শান্তি চায়, যুদ্ধ নয়। চীন সংশ্লিষ্ট পক্ষগুলোকে কার্যকরভাবে নিরীহ মানুষ এবং বেসামরিক স্থাপনা রক্ষা করা এবং রাজনৈতিক সমাধানের জন্য শর্ত তৈরির আহ্বান জানায়। চীন ঐক্য চায়, বিচ্ছিন্নতা নয়। বিভিন্ন পক্ষের উচিত যত তাড়াতাড়ি সম্ভব একটি সার্বিক ও দীর্ঘস্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য চেষ্টা করা। চীনা মুখপাত্র বলেন, ইউক্রেন সমস্যায় চীনের অবস্থান খুব স্পষ্ট। চীন রাজনৈতিক পদ্ধতিতে সংকট সমাধানের পক্ষপাতি। চীন সবসময় সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখে এবং কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)