তাইওয়ান কর্তৃপক্ষকে বাস্তবতা স্বীকার করার এবং আত্ম-অপমানজনক রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের আহ্বান চীনের

তাইওয়ান কর্তৃপক্ষকে বাস্তবতা স্বীকার করার এবং আত্ম-অপমানজনক রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের আহ্বান চীনের
জানুয়ারি ১৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। জানা গেছে, গত ৯ জানুয়ারি চীন-আফ্রিকান ইউনিয়ন কৌশলগত সংলাপের যৌথ প্রেস বিজ্ঞপ্তি সম্পর্কে তাইওয়ান ভুল মন্তব্য করেছে। জবাবে মাও নিং বলেন যে, এক-চীন নীতি আন্তর্জাতিক সমাজের একটি সর্বজনীন ঐকমত্য এবং আন্তর্জাতিক সম্পর্কের একটি মৌলিক আদর্শ; পাশাপাশি এটি চীন-আফ্রিকা সম্পর্কের রাজনৈতিক ভিত্তি। মুখপাত্র বলেন, ২০২৪ সালে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনে ‘বেইজিং ঘোষণাপত্র’ গৃহীত হয়। অংশগ্রহণকারী আফ্রিকান দেশগুলো এবং আফ্রিকান ইউনিয়ন কমিশন এক-চীন নীতির প্রতি তাদের দৃঢ় আনুগত্য পুনর্ব্যক্ত করে। তারা পুনর্ব্যক্ত করে যে, বিশ্বে একটাই চীন রয়েছে; তাইওয়ান চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ; গণপ্রজাতন্ত্রী চীন সরকার গোটা চীনের প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সরকার এবং জাতীয় পুনর্মিলন অর্জনের জন্য চীনা সরকারের সব প্রচেষ্টাকে তারা দৃঢ়ভাবে সমর্থন করে। নবম চীন-আফ্রিকা কৌশলগত সংলাপের যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে তাইওয়ান ইস্যুতে আফ্রিকান পক্ষের ধারাবাহিক এবং স্পষ্ট অবস্থান সম্পূর্ণ ও সঠিকভাবে প্রতিফলিত হয়েছে। মাত্র দুই দিন আগে আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান ইউসেফ এক সাক্ষাৎকারে বলেছিলেন, “এক-চীন নীতি সমুন্নত রাখার ক্ষেত্রে আফ্রিকান ইউনিয়ন সর্বদা চীনের পাশে থাকবে।” মাও নিং তাইওয়ান কর্তৃপক্ষকে বাস্তবতা স্বীকার করার এবং তাদের অপরিণামদর্শী রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য জোর আহ্বান জানান। জিনিয়া/তৌহিদ/ফেই

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.