Tuesday, November 3, 2026
Live
খবর
Verified
১ মিনিটে পড়া যাবে

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩ অক্টোবর পর্যন্ত

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩ অক্টোবর পর্যন্ত
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩ অক্টোবর ২০২০ পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনা সংক্রামন রোধে গত ১৭ মার্চ ২০২০ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, মাদরাসা, বিশ্ববিদ্যালয়, কিন্ডারগার্টেন, কোচিং সেন্টার-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান ৩ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলেও কওমি মাদরাসার ডিগ্রি লেভেলের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোহ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পারস্পরিক আলোচনার মাধ্যমে ছুটির এই নতুন তারিখ নির্ধারণ করেছে। প্রথমে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বৃদ্ধির ঘোষণা করা হলেও পরে তা বাড়িয়ে ৩ অক্টোবর করা হয়। এই সময়ে কওমি মাদরাসার পরীক্ষা ছাড়া দেশের প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। কিন্ডারগার্টেন ও কোচিং সেন্টারও বন্ধ থাকবে।

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.