চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির প্রাসঙ্গিক নিয়ম অনুসারে, সম্প্রতি সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্যবৃন্দ, সচিবালয়ের সচিব, জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটি, রাষ্ট্রীয় পরিষদ, চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের পার্টি কমিটির সদস্যবৃন্দ, সর্বোচ্চ গণআদালত আর সুপ্রিম পিপলস প্রকিউরেটরেট-এর পার্টি কমিটির সম্পাদক, সিপিসির কেন্দ্রীয় কমিটি ও সিপিসি’র সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের কাছে ২০২৫ সালের লিখিত কার্যবিবরণ দাখিল করেন। সি চিন পিং কার্যবিবরণগুলো পর্যালোচনা করেন।
এ প্রসঙ্গে সি চিন পিং বলেন, চলতি বছর হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী এবং ১৫তম পাঁচসালা পরিকল্পনার প্রথম বছর। আমাদের উচিত, নতুন যুগের চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের চিন্তাধারা মেনে চলা; গভীরভাবে সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেস এবং এর প্রতিটি পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা বাস্তবায়ন করা; চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে নির্ধারিত কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করা; ‘চারটি সচেতনা’ বৃদ্ধি করা; ‘চারটি আত্মবিশ্বাস’ আরও দৃঢ় করা; ‘দুটি সুরক্ষা’ নিশ্চিত করা; চিন্তাভাবনা, রাজনৈতিক অবস্থান এবং কর্মকাণ্ডে সবসময় পার্টির কেন্দ্রীয় কমিটির সাথে উচ্চ মানের সামঞ্জস্য বজায় রাখা; রাজনৈতিক দায়িত্ববোধ ও ঐতিহাসিক মিশনের চেতনা বৃদ্ধি করা; এবং বাস্তব পদক্ষেপের মাধ্যমে, পার্টির কেন্দ্রীয় কমিটির প্রস্তাব ও নির্ধারিত কার্যক্রম বাস্তবায়ন করা।
সূত্র: সিএমজি