বাংলাদেশ সেনাবাহিনী ৯১ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স ২০২৩-এ কমিশন্ড অফিসার হওয়ার সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনী ৯১ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স ২০২৩-এ কমিশন্ড অফিসার হওয়ার সুযোগ
বাংলাদেশ সেনাবাহিনী ৯১ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স (Bangladesh Army 91st BMA long course 2023)-এ কমিশন্ড অফিসার পদে চাকরির সুযোগ পাওয়া যাবে। দীর্ঘ মেয়াদী (লং) এই কোর্সের আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ২৪ এপ্রিল ২০২৩। বিস্তারিত নির্দেশাবলী এবং অনলাইনে (https://joinbangladesharmy.army.mil.bd) আবেদন করার Circular দেখুন।

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৩

বাহিনীর নামবাংলাদেশ সেনাবাহিনী (Bangladesh Army)
কোর্স / ব্যাচ৯১তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স
পদ কমিশন্ড অফিসার
পদের সংখ্যাউল্লেখ করা হয়নি
আবেদনের শেষ তারিখ২৪ এপ্রিল ২০২৩
আবেদনের ওয়েবসাইটhttps://joinbangladesharmy.army.mil.bd
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৩ - Bangladesh army job 2023

বিশেষ নির্দেশনা

  • বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

আর্মির চাকরিতে প্রার্থীদের ক্যাটাগরি / আবেদনকারীর ধরন

বিশেষভাবে লক্ষ্যনীয় : আবেদন শুরুর পূর্বে আবেদনকারীর ধরণ অংশটি পড়ে আপনার প্রার্থীতার ধরণ নির্ধারণ করুন।

ক্যাটাগরিপ্রার্থীর বিবরণ
সাধারণ (General)১২ ক্যাডেট কলেজ, এমসিএসকে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাটাগরী ব্যতিত আবেদনকারীগণ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
ক্যাডেট কলেজ (Cadet College)
(স্ব স্ব কলেজের মাধ্যমে আবেদন করতে হবে)
শুধুমাত্র ১২ ক্যাডেট কলেজ এর আবেদনকারী প্রার্থীগণ ক্যাডেট কলেজ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে ক্যাডেট নাম্বার, ব্যাচ নাম্বার এবং ক্যাডেট কলেজের নাম উল্লেখ করতে হবে।
এমসিএসকে (MCSK) প্রার্থী
(স্ব স্ব কলেজের মাধ্যমে আবেদন করতে হবে)
শুধুমাত্র মিলিটারী কলেজিয়েট স্কুল, খুলনা (এমসিএসকে) এর আবেদনকারী প্রার্থীগণ এমসিএসকে প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে এমসিএসকে নাম্বার, ব্যাচ নাম্বার উল্লেখ করতে হবে।
বিএনসিসি প্রার্থী (BNCC)
(স্ব স্ব রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে)
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদর দপ্তরের আওতাধীন ০৫টি রেজিমেন্টের আবেদনকারীগণ বিএনসিসি প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে বিএনসিসি ক্যাডেট নাম্বার এবং রেজিমেন্ট এর নাম উল্লেখ করতে হবে।
সশস্ত্র বাহিনীর প্রার্থী (Sainik)বর্তমানে যে সকল আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনীতে (সেনা/নৌ/বিমান বাহিনী) কর্মরত আছেন শুধুমাত্র সে সকল আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনী প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে সৈনিক নাম্বার, বর্তমানে কর্মরত ইউনিটের নাম এবং যোগদানের তারিখ উল্লেখ করতে হবে।
আর্মির চাকরিতে প্রার্থীদের ক্যাটাগরি / আবেদনকারীর ধরন

প্রার্থীর বয়স সীমা

  • ১ জানুয়ারি ২০২৪ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়); সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ০১ জানুয়ারি ২০২৪ তারিখে ১৮-২৩ বছর।

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা

  • (১) জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।

  • (২) ইংরেজী মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌‌'ও‌' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড এবং 'এ' লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।

  • অথবা, '‌‌‌‌‌‌‌‌‌‌ও'‌ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড ও ১টিতে 'সি' গ্রেড এবং 'এ' লেভেলে ২ টি বিষয়েই ১টিতে 'এ' গ্রেড ও ১টিতে 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।

  • (৩) সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য‍: এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ।

  • (৪) ২০২৩ সালের নিয়মিত এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া: বিশেষভাবে উল্লেখ্য, ২০২৩ সালের নিয়মিত এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন; এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ-৫.০০/'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে। নির্বাচিত প্রার্থীগণ এইচএসসি/'এ' লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পরই আইএসএসবি'তে অংশগ্রহণ করতে পারবেন। উভয় মাধ্যমের ক্ষেত্রে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে; ফলাফল ব্যতীত কোন প্রার্থী বিএমএ-তে যোগদান করতে পারবে না।

ন্যূনতম শারীরিক যোগ্যতা

শারীরিক যোগ্যতাপুরুষ প্রার্থীদের জন্যমহিলা প্রার্থীদের জন্য
উচ্চতা১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)
ওজন*৫৪ কিলোগ্রাম (১২০ পাউন্ড)৪৭ কিলোগ্রাম (১০৪ পাউন্ড)
বুকস্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চিস্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।
ন্যূনতম শারীরিক যোগ্যতা

  • প্রার্থীর বৈবাহিক অবস্থা : অবিবাহিত।
  • জাতীয়তা : জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।
  • জাতীয় পরিচয়পত্র (NID) : চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএ'তে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেয়া হলো।

বাংলাদেশ সেনাবাহিনী ৯১ তম বিএমএ লং কোর্সে কমিশন্ড অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ সেনাবাহিনী ৯১ তম বিএমএ লং কোর্সে কমিশন্ড অফিসার পদে চাকরির সুযোগ - Bangladesh army job circular 2023 91st BMA long course https://joinbangladesharmy.army.mil.bd
বাংলাদেশ সেনাবাহিনী ৯১ তম বিএমএ লং কোর্সে কমিশন্ড অফিসার পদে চাকরির সুযোগ - Bangladesh army job circular 2023 91st BMA long course https://joinbangladesharmy.army.mil.bd

বিএমএ লং কোর্স কি

  • বাংলাদেশ মিলিটারি একাডেমি (BMA)-তে বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধীনে ৩ বছরের দীর্ঘমেয়াদী (লং কোর্সে) প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে।
  • বিএমএ ত্রি-মাত্রিক প্রশিক্ষণ পদ্ধতি অবলম্বন করে, যার মধ্যে সামরিক প্রশিক্ষণ, শিক্ষায়তনিক উৎকর্ষ এবং চরিত্র গঠন অন্তর্ভুক্ত।
  • BMA প্রধানত বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্তির লক্ষ্যে জেন্টালম্যান ও জেন্টালওম্যান ক্যাডেটদের প্রশিক্ষণ দিয়ে থাকে।
  • BMA বাংলাদেশ জনপ্রশাসন (বিসিএস) কর্মকর্তাগণের জন্য পরিচিতি কোর্স এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (BNCC) অধ্যাপক/শিক্ষক কর্মকর্তাগণের জন্য প্রাক-কমিশন প্রশিক্ষণ প্রদান করে থাকে।
  • লং কোর্সের (সেনা) ক্যাডেটগণ বিইউপির পাঠ্যক্রমানুসারে বিএমএ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

বিএমএ প্রশিক্ষণ সূচি ও সময়কাল

  • লং (দীর্ঘ মেয়াদী) কোর্স- ১৫৬ সপ্তাহ।
  • বিএমএ স্পেশাল রেগুলার কোর্স- ২৩ সপ্তাহ।
  • বেসিক মিলিটারী ট্রেনিং কোর্স- ২৩ সপ্তাহ।
  • জয়েন্ট সার্ভিসেস কোর্স- ১০ সপ্তাহ (বাংলাদেশ নৌ ও বিমান ক্যাডেট)।
  • শর্ট সার্ভিস কমিশন- ৪৯ সপ্তাহ।
  • গ্রাজুয়েট কোর্স- ৪৯ সপ্তাহ।
  • ডাইরেক্ট শর্ট সার্ভিস কমিশন- ২৩ সপ্তাহ।
  • পটেনশিয়াল প্ল্যাটুন কমান্ডার্স কোর্স- ০৫ সপ্তাহ।
  • ড্রিল ইনস্ট্রাক্টর কোর্স-০৭ সপ্তাহ।
  • বিসিএস অফিসার্স অরিয়েন্টরশন কোর্স উইক্স (বিএমএ-তে ০১ সপ্তাহ)- ০৫।
  • প্রি-কমিশন ট্রেনিং- বিএনসিসি- ০৮ সপ্তাহ।

Bangladesh army job circular 2023 [91st BMA long course]

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24

Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.