১০০ বিলিয়ন ইউয়ান ছাড়াল লাসার জিডিপি

১০০ বিলিয়ন ইউয়ান ছাড়াল লাসার জিডিপি
ফেব্রুয়ারি ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসা ২০২৫ সালে এক ঐতিহাসিক অর্থনৈতিক মাইলফলক স্পর্শ করেছে। শহরটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) পৌঁছেছে ১০৯ বিলিয়ন ইউয়ানে। সিচাং ডেইলিকে লাসার মেয়র ওয়াং ছিয়াং বলেন, ‘এটি শুধু সিচাংয়েরেই নয়, এর মাধ্যমে চীনের সব প্রাদেশিক রাজধানী শহরের জিডিপি ১০০ বিলিয়ন ইউয়ান অতিক্রম করল।’ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ লাসায় স্থায়ী সম্পদ বিনিয়োগে প্রবৃদ্ধি ৫ শতাংশের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। ভোক্তা পণ্যের মোট খুচরা বিক্রি দাঁড়াবে ৫৫.৩ বিলিয়ন ইউয়ানে, মোট আমদানি-রপ্তানি মূল্য হবে ৫৫০ কোটি ইউয়ান। পর্যটন খাতে শহরটি ৫ কোটি ৫ লাখ ১০ হাজার পর্যটক গ্রহণ করেছে বলে অনুমান করা হচ্ছে, যা থেকে আয় হয়েছে ৬০৬০ কোটি ইউয়ান। এ ছাড়া শহরে ৬১টি নতুন উচ্চপ্রযুক্তি প্রতিষ্ঠান এবং ১১টি নতুন বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান যুক্ত হয়েছে বলে জানানো হয়েছে। চায়না টিবেটোলজি রিসার্চ সেন্টারের গবেষক কেলসাং দ্রোলমা বলেন, লাসার জিডিপি প্রথমবারের মতো ১০০ বিলিয়ন ইউয়ান ছাড়ানো সরকারের সিচাং শাসন কৌশলের সঠিকতারই প্রতিফলন। কেলসাং আরও বলেন, সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ ও অনুকূল নীতির সুবিধা কাজে লাগানোর পাশাপাশি উদ্ভাবনী প্রযুক্তিতে বড় অঙ্কের বিনিয়োগ লাসার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে শহরটি সংস্কার গভীরতর করছে ও উন্নয়নের গতি বাড়াচ্ছে, যা পুরো অঞ্চলের জন্য মডেল হিসেবে কাজ করছে। ফয়সল/নাহার তথ্য: চায়না ডেইলি ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.