Saturday, October 3, 2026
Live

অভিষেকেই সাত সোনা: এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন চাং চানশুও

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
অভিষেকেই সাত সোনা: এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন চাং চানশুও

শুক্রবার পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টের ফাইনালে পুলের শেষ প্রান্ত স্পর্শ করার পরপরই চাং চানশুও পানির ওপর ভেসে উঠলেন; এরপর দুই হাত উঁচিয়ে ধীরে ধীরে এক থেকে সাত পর্যন্ত গণনা করলেন।

১৯ বছর বয়সী এই চীনা সাঁতারু সাতটি স্বর্ণপদক জয়ের মধ্য দিয়ে তার প্রথম এশিয়ান গেমস অভিযান সম্পন্ন করলেন। টোকিও অ্যাকুয়াটিকস সেন্টার তখন দর্শকদের উল্লাসে মুখর। তবে চাংকে দেখে মনে হলো তিনি অত্যন্ত শান্ত ও স্থির।

এশিয়ান গেমসের রেকর্ড গড়ে ৩ মিনিট ৪১ দশমিক ২৮ সেকেন্ডে ৪০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্ট জেতার পর চাং বলেন, "আমি যতটা ভেবেছিলাম, তার চেয়ে অনেক বেশি শান্ত অনুভব করছি। অবশ্যই, এই সাতটি স্বর্ণপদক জিততে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতে এগুলোকে আমি আরও বড় অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাব।"

এই জয়ের ফলে চাং এশিয়ান গেমসের কোনো একটি আসরে সাতটি স্বর্ণপদক জয়ী প্রথম সাঁতারু হওয়ার গৌরব অর্জন করলেন। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, তার এই অর্জন কোনো একজন অ্যাথলেটের একক আসরে সর্বোচ্চ স্বর্ণপদক জয়ের গেমস রেকর্ড স্পর্শ করেছে—যে রেকর্ডটি ১৯৮২ সালে উত্তর কোরিয়ার (ডিপিআরকে) শ্যুটার সো গিল-সান গড়েছিলেন।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.