Monday, August 17, 2026
Live

অস্ত্র নিয়ন্ত্রণব্যবস্থার অপব্যবহার বন্ধে আহ্বান জানাল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
অস্ত্র নিয়ন্ত্রণব্যবস্থার অপব্যবহার বন্ধে আহ্বান জানাল চীন

বহুপাক্ষিক অস্ত্র নিয়ন্ত্রণব্যবস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার না করতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চীন। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন বলেন, নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কয়েকটি দেশের তথাকথিত যৌথ বিবৃতি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

গেল ১১ আগস্ট নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট দেশগুলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আগাম সতর্কতা না দেওয়ার অভিযোগ ওঠে। এতে ভুল বোঝাবুঝির ঝুঁকি বাড়ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিস্তার রোধে হেগ আচরণবিধি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

ধারণা করা হচ্ছে, জুলাইয়ে চীনের সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে লক্ষ্য করেই এ বক্তব্য দেওয়া হয়েছে। এ নিয়ে মুখপাত্র কুও চিয়াখুন বলেন, এমন আচরণ তাদের ভণ্ডামি ও দ্বৈতনীতি স্পষ্ট করেছে। তিনি সংঘাতের বদলে আন্তরিক সংলাপের মাধ্যমে অস্ত্র নিয়ন্ত্রণে সহযোগিতার পরিবেশ তৈরির আহ্বান জানান।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.