ইউক্রেন সংকটের স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবারও জোরালো আহ্বান জানিয়েছে চীন।
সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বেইজিংয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং শান্তি আলোচনায় ফিরে আসার তাগিদ দেওয়া হয়।
জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই বৈঠকে বলেন, সামরিক পন্থায় কখনো শান্তি আসতে পারে না এবং যুদ্ধকে দীর্ঘায়িত করলে তা কেবল আরও মারাত্মক ক্ষতিই বয়ে আনবে।
ইউক্রেন সংকটে চীন সবসময় একটি বস্তুনিষ্ঠ ও ন্যায়সংগত অবস্থান বজায় রেখেছে উল্লেখ করে তিনি বলেন, বেইজিং এই সংকটের রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ইতিবাচক ভূমিকা পালন করে যাবে।
বর্তমান পরিস্থিতির আলোকে চীনের পক্ষ থেকে চার দফা প্রত্যাশা তুলে ধরেন সুন লেই।
সূত্র: সিএমজি বাংলা