Saturday, October 3, 2026
Live

ইউরোপে পুরস্কৃত হল চায়না ডেইলি’র প্রামাণ্যচিত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ইউরোপে পুরস্কৃত হল চায়না ডেইলি’র প্রামাণ্যচিত্র

ব্রাসেলসে ৮ম চীন-ইউরোপ চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক যোগাযোগ সম্মাননা অর্জন করেছে ‘চায়না ডেইলি’ প্রযোজিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘শেনিয়াং: চায়নাস হ্যাপিয়েস্ট সিটি?’ চীনের লিয়াওনিং প্রদেশের শেনিয়াং শহরের প্রাত্যহিক জীবনযাত্রাকে কেন্দ্র করে নির্মিত এই প্রামাণ্যচিত্রটি উৎসবের ‘মিট চায়না’ ক্যাটাগরিতে নগর ভাবমূর্তি তুলে ধরার জন্য ‘বেস্ট ইন্টারন্যাশনাল কমিউনিকেশন অ্যাওয়ার্ড’ লাভ করে।

রাশিয়ান ব্লগার 'টিনা'-এর দৃষ্টিভঙ্গির মাধ্যমে শিল্পভিত্তিক ঐতিহ্য ও বরফাবৃত শীতের শহর শেনিয়াংয়ের জীবনযাত্রাকে অত্যন্ত জীবন্তভাবে উপস্থাপন করা হয়েছে প্রামাণ্যচিত্রটিতে। শহরের ঐতিহ্যবাহী সকালের বাজার, পুনর্নির্মিত ঐতিহাসিক পাড়া, ৩ হাজার ১৯৮টি পকেট পার্ক এবং স্থানীয় বাসিন্দাদের বিনোদনমূলক জীবনধারা বিশ্বদর্শকদের সামনে শহরটির নতুন ও বৈচিত্র্যময় রূপকে ফুটিয়ে তুলেছে।

সংবাদ সংস্থা সিনহুয়ার সাময়িকী 'ওরিয়েন্টাল আউটলুক উইকলি'-এর জরিপে শেনিয়াং টানা চার বছর ধরে চীনের অন্যতম 'সুখী শহর' হিসেবে স্বীকৃতি পেয়ে আসছে। এই প্রামাণ্যচিত্রটি প্রকাশের পর আন্তর্জাতিক দর্শকদের মাঝে এটি ব্যাপক সাড়া ফেলে এবং অনেকেই শহরটি পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।

২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্রাসেলসে চলছে ৮তম চীন-ইউরোপ চলচ্চিত্র উৎসব। যেখানে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি চীনা ও ইউরোপীয় তরুণ নির্মাতাদের যৌথ সাংস্কৃতিক মেলবন্ধন ও বিশ্ববিদ্যালয় সফর অন্তর্ভুক্ত রয়েছে। উৎসবের বিচারকমণ্ডলী জানান, প্রামাণ্যচিত্রটির ভিজ্যুয়াল মান এবং চীন ও ইউরোপের মধ্যে সাংস্কৃতিক দূরত্ব কমিয়ে পারস্পরিক বার্তা পৌঁছানোর অসাধারণ ক্ষমতার কারণেই এটি এই মর্যাদাপূর্ণ পুরস্কার ভূষিত হয়েছে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.