চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি সিন পিং ও তাঁর স্ত্রী ফেং লি ইউয়ান গতকাল (সোমবার) রাতে কোরিয়ার শীর্ষনেতা কিম জং-উন ও ফার্স্টলেডি রি সল জু-কে সঙ্গে নিয়ে, পিয়ংইয়ং জিমনেসিয়ামে সর্বস্তরের মানুষের সাথে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে শিল্পীরা গান, নাচ, অ্যাক্রোব্যাটিক্স, ইত্যাদি পরিবেশনার মাধ্যমে, সাত বছর পর সি চিন পিংয়ের আবার কোরিয়া সফরকে স্বাগত জানান এবং চীন-কোরিয়া ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সহযোগিতা উন্নয়নে আন্তরিক প্রত্যাশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পরিবেশিত ‘আমি ও আমার মাতৃভূমি’, ‘জেসমিন ফুল’ এবং ‘লাল পতাকা উড়ছে’র মতো পরিচিত গানগুলো, দর্শক-শ্রোতাদের মনে গভীর ছাপ ফেলে এবং তাঁরা বিপুলভাবে করতালি দিয়ে নিজেদের মনের ভাব প্রকাশ করে। সি চিন পিং এবং কিম জং-উনও শিল্পীদের চমত্কার পরিবেশনার জন্য বারবার করতালি দিচ্ছিলেন।
‘উত্তর কোরিয়া ও চীনের মধ্যে চিরন্তন বন্ধুত্ব’ গানটির মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। চীন ও কোরিয়ার প্রতিনিধিরা দুই দেশের দুই শীর্ষনেতা ও ফার্স্টলেডিদের পক্ষ থেকে শিল্পী ও কর্মীদের ফুলের তোড়া উপহার দেন। সূত্র: সিএমজি বাংলা