Saturday, October 3, 2026
Live

উলানবাটরে চীন-মঙ্গোলিয়া সাংস্কৃতিক বিনিময় জোরদারে সাংস্কৃতিক সপ্তাহ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
উলানবাটরে চীন-মঙ্গোলিয়া সাংস্কৃতিক বিনিময় জোরদারে সাংস্কৃতিক সপ্তাহ

চীন ও মঙ্গোলিয়ার মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করতে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে শুরু হয়েছে ‘ফিল চায়না’ ইনার মঙ্গোলিয়া সাংস্কৃতিক সপ্তাহ।

বুধবার শুরু হওয়া সপ্তাহব্যাপী এই আয়োজনে চীনের উত্তরাঞ্চলের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পকে মঙ্গোলিয়ার মানুষের কাছে তুলে ধরা হচ্ছে।

আয়োজকরা জানান, মঙ্গোলিয়ায় এ আয়োজন টানা ১৩ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এর মাধ্যমে মঙ্গোলিয়ার মানুষের কাছে চীন ও ইনার মঙ্গোলিয়া সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ তৈরি হয়েছে।

এবারের কালচার উইকে থাকছে বৈচিত্র্যময় নানা আয়োজন। মোট ১২টি বিভাগে ২৩টি কার্যক্রম রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, বিভিন্ন বিষয়ভিত্তিক প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা, মঙ্গোলীয় তরুণদের সংগীত প্রতিযোগিতা, বই প্রকাশনা ও সাংস্কৃতিক বিনিময়, চলচ্চিত্র প্রদর্শনী এবং স্বল্পদৈর্ঘ্য ভিডিও ও নাট্য প্রদর্শনী।

এ ছাড়া অডিওভিজ্যুয়াল খাতের নির্বাচিত প্রদর্শনী, চীনা ও মঙ্গোলীয় ঐতিহ্যবাহী চিকিৎসাসেবার বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসা, পাশাপাশি বিভিন্ন বৈঠক ও মতবিনিময় সভারও আয়োজন করা হয়েছে।

আয়োজকদের আশা, এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে চীন ও মঙ্গোলিয়ার জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব আরও গভীর হবে। পাশাপাশি দুই দেশের সংস্কৃতি, শিল্প ও মানবিক যোগাযোগে নতুন সুযোগ তৈরি হবে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.