Saturday, October 3, 2026
Live

কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক আন্তঃসরকারি সংলাপসহ বিভিন্ন মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে চায় চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক আন্তঃসরকারি সংলাপসহ বিভিন্ন মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে চায় চীন

চীন সবসময় গঠনমূলক ও দায়িত্বশীল মনোভাব নিয়ে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনায় অংশগ্রহণ করেছে এবং এ ক্ষেত্রে ধারাবাহিকভাবে ‘চীনা সমাধান’ তুলে ধরছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন সোমবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, চীন সবসময় মনে করে, ন্যায়সংগত ও যুক্তিসংগত বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনাব্যবস্থা গড়ে তুলতে জাতিসংঘের প্রধান ভূমিকা পালন করা উচিত।

তিনি আরও বলেন, চীন কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক আন্তঃসরকারি সংলাপসহ বিভিন্ন মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় বজায় রাখতে ইচ্ছুক।

তার মতে, এটি শুধু বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণকর ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের গুরুত্বপূর্ণ পথ নয়, বরং ‘সম্মান, ন্যায্যতা ও পারস্পরিকতার ভিত্তিতে গঠনমূলক কৌশলগত স্থিতিশীল চীন-মার্কিন সম্পর্ক’ গড়ে তোলারও অপরিহার্য দিক।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.