Monday, August 17, 2026
Live

চলতি বছর চীনের চলচ্চিত্র বক্স অফিস আড়াই হাজার কোটি ইউয়ান ছাড়িয়েছে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চলতি বছর চীনের চলচ্চিত্র বক্স অফিস আড়াই হাজার কোটি ইউয়ান ছাড়িয়েছে

সর্বশেষ তথ্যানুযায়ী, আজ (শুক্রবার) দুপুর পর্যন্ত, ২০২৬ সালে চীনের চলচ্চিত্রে অগ্রিম বিক্রিসহ মোট বক্স অফিস আয় ২ হাজার ৫০০ কোটি ইউয়ান ছাড়িয়ে গেছে।

এর মধ্যে, গ্রীষ্মের ছুটিতে চলচ্চিত্রের অগ্রিম বিক্রিসহ মোট বক্স অফিস আয় ৯২০ কোটি ইউয়ান ছাড়িয়ে যায়। পাশাপাশি, টানা ৩৪ দিন বক্স অফিস দিনপ্রতি ১০ কোটি ইউয়ান আয় করে। এ সময় দর্শকের সংখ্যা ৬৩ কোটি ছাড়িয়ে যায় এবং চলচ্চিত্রগুলো ৯ কোটি ৩৭ লক্ষাধিক বার প্রদর্শিত হয়।

চীনের চলচ্চিত্র বাজার জনপ্রিয় হওয়ার সাথে সাথে, চীনজুড়ে জনগণের সুবিধার জন্য বিভিন্ন ধরণের কার্যক্রম আয়োজিত হয়েছে ও হচ্ছে। হাইনান প্রদেশে দর্শকরা ৫০ লাখ ইউয়ানের ফিল্ম ভাউচার ব্যবহার করেছেন। সিনেমার টিকিট দেখিয়ে তাঁরা কেনাকাটা, ভ্রমণ এবং অন্যান্য পরিষেবা ক্রয়ে বিভিন্ন মাত্রায় ছাড়ও পেয়েছেন।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.