Monday, August 17, 2026
Live

চিয়াং চেমিনের ১০০তম জন্মবার্ষিকীতে চীনের স্মারক মুদ্রা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চিয়াং চেমিনের ১০০তম জন্মবার্ষিকীতে চীনের স্মারক মুদ্রা

চীনের সাবেক নেতা চিয়াং চেমিনের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে চার ধরনের স্মারক মুদ্রা ছাড়ার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১৭ আগস্ট থেকে এ সব মুদ্রা বাজারে ছাড়া হবে।

চীনের কেন্দ্রীয় গণব্যাংক জানিয়েছে, স্মারক মুদ্রার মধ্যে রয়েছে একটি সাধারণ মুদ্রা, দুটি স্বর্ণমুদ্রা ও একটি রৌপ্যমুদ্রা। সবগুলোই চীনে বৈধ মুদ্রা হিসেবে গণ্য হবে।

সাধারণ স্মারক মুদ্রাটির মূল্যমান ১ ইউয়ান। নিকেল-প্লেটেড স্টিলের তৈরি এই মুদ্রার ব্যাস ২৫ মিলিমিটার এবং ১ কোটি মুদ্রা তৈরি করা হবে। এর এক পাশে চীনের জাতীয় প্রতীক, দেশের নাম ও মুদ্রা প্রকাশের বছর থাকবে। অন্য পাশে থাকবে চিয়াং চেমিনের প্রতিকৃতি, তার জন্মের ১০০ বছর পূর্তির স্মারক লেখা ‘১৯২৬-২০২৬’ এবং মুদ্রার মূল্যমান।

৩০ গ্রাম ওজনের একটি স্বর্ণমুদ্রার মূল্যমান ৫০০ ইউয়ান। এতে চিয়াং চেমিনের প্রতিকৃতি থাকবে এবং সর্বোচ্চ ১ হাজারটি মুদ্রা তৈরি করা হবে।

৮ গ্রাম ওজনের আরেকটি স্বর্ণমুদ্রার মূল্যমান ১০০ ইউয়ান। এতে ১৯৪৭ সালে শাংহাই চিয়াওতং বিশ্ববিদ্যালয় থেকে চিয়াং চেমিনের স্নাতক হওয়ার সময়ের একটি ছবি ব্যবহার করা হয়েছে। এই মুদ্রার সর্বোচ্চ ১০ হাজারটি তৈরি করা হবে।

এ ছাড়া ৩০ গ্রাম ওজনের একটি রৌপ্যমুদ্রার মূল্যমান ১০ ইউয়ান। এতে ২০০০ সালে দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের কাওচৌতে একটি বৈঠকে চিয়াং চেমিনের বক্তব্য দেওয়ার ছবি থাকবে। এই মুদ্রার সর্বোচ্চ ২০ হাজারটি তৈরি করা হবে।

চিয়াং চেমিন ২০২২ সালে ৯৬ বছর বয়সে মারা যান। ১৯২৬ সালে জন্ম নেওয়া এই চীনা নেতা ১৯৯০-এর দশক থেকে ২০০০-এর দশকের শুরু পর্যন্ত দেশটির গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.