Monday, August 17, 2026
Live

চীনের আন্তর্জাতিক জার্নাল ‘ভিটা’র প্রথম প্রিন্ট সংস্করণ প্রকাশ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের আন্তর্জাতিক জার্নাল ‘ভিটা’র প্রথম প্রিন্ট সংস্করণ প্রকাশ

চীনের আন্তর্জাতিক একাডেমিক জার্নাল ‘ভিটা’র প্রথম প্রিন্ট সংস্করণ প্রকাশ করা হয়েছে। ওপেন লাইফ সায়েন্স এলায়েন্সের সদস্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে এই জার্নালটি আত্মপ্রকাশ করেছে।

‘ভিটা’ সিরিজটি “প্রধান জার্নাল এবং সাব-জার্নাল” মডেলে পরিচালিত হচ্ছে এবং এটি একটি উন্মুক্ত প্রবেশাধিকার বা ওপেন-অ্যাক্সেস নীতি গ্রহণ করেছে। এর ফলে বিষয়বস্তু বিশ্বজুড়ে বিনামূল্যে পাওয়া যাবে এবং লেখকদের কাছ থেকে কোনো প্রকাশনা ফি নেওয়া হবে না।

গবেষণা মূল্যায়নে ‘ভিটা’ এবং এর সাব-জার্নালগুলোকে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সমকক্ষ জার্নালগুলোর সমতুল্য হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জোটের সদস্যরা, যা চীনা গবেষণা দলগুলোকে এই জার্নালে তাদের মৌলিক গবেষণা প্রকাশে উৎসাহিত করবে।

সম্প্রতি বৈজ্ঞানিক প্রকাশনায় চীনের দ্রুত প্রবৃদ্ধি এবং সাইটেশন ও ইমপ্যাক্ট ফ্যাক্টর বাড়লেও, দেশটির শীর্ষস্থানীয় গবেষণাপত্রগুলোর বেশিরভাগই এখনও বিদেশে প্রকাশিত হয় এবং দেশটি এখনও বিশ্বমানের কোনো শীর্ষস্থানীয় জার্নাল তৈরি করতে পারেনি।

মূল ভূখণ্ড চীন, হংকং এবং ম্যাকাওয়ের ১৫টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে ‘ওপেন লাইফ সায়েন্স এলায়েন্স’ গঠিত হয় এবং ২০২৫ সালের ১২ আগস্ট হংকংয়ে এটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৩৯টি সদস্য নিয়ে গঠিত এই জোট উচ্চমানের বৈজ্ঞানিক জার্নাল এবং উন্মুক্ত আন্তর্জাতিক গবেষণা উপাত্ত প্ল্যাটফর্মের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.