আজ (বুধবার) চীনের জীববিজ্ঞান ক্ষেত্রের আন্তর্জাতিক জার্নাল ‘ভিটা’ (Vita)-র প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছে। ‘ভিটা’ শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে, যার অর্থ ‘জীবন’।
জার্নালের উদ্যোক্তা হচ্ছে লাইফ সায়েন্সেস ওপেন অ্যালায়েন্স। এ সংস্থা মূলত চীনের মূল ভূখণ্ড, এবং হংকং ও ম্যাকাওয়ের ১৫টি উচ্চমানের বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এবং ২০২৫ সালের ১২ আগস্ট হংকং-এ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। বর্তমানে এই জোটে মূল ভূখণ্ড ও হংকং-ম্যাকাও-এর মোট ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থা অন্তর্ভুক্ত আছে। জোটটি উচ্চমানের প্রযুক্তি জার্নাল ও আন্তর্জাতিক গবেষণা তথ্যের উন্মুক্ত প্ল্যাটফর্ম নির্মাণের ওপর গুরুত্ব দেয়।
‘ভিটা’ জার্নাল ‘প্রধান জার্নাল + উপ-জার্নাল’ মডেলে পরিচালিত হবে। এর মান আন্তর্জাতিক তিনটি শীর্ষ জার্নাল ও তাদের উপ-জার্নালের সমতুল্য রাখা হবে বলে জানা গেছে।
সূত্র: সিএমজি