Saturday, October 3, 2026
Live

চীনের ‘গ্লোবাল ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২৬’ প্রকাশ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের ‘গ্লোবাল ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২৬’ প্রকাশ

বিশ্ব উন্নয়নে স্থিতিশীলতা জোরদারে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে ‘গ্লোবাল ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২৬’ প্রকাশ করেছে চীন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক উচ্চপর্যায়ের সংলাপে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সংলাপের আয়োজন করা হয়।

প্রতিবেদনে পরিবর্তন ও নানা অস্থিরতার মধ্য দিয়ে বিশ্ব উন্নয়নের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক উন্নয়নে স্থিতিশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এতে বৈশ্বিক বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা, খাদ্যনিরাপত্তা এবং উন্নয়ন অর্থায়নের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন চ্যালেঞ্জ বিশ্লেষণ করা হয়েছে।

প্রতিবেদন প্রকাশের মাধ্যমে চীন আন্তর্জাতিক ক্ষেত্রে উন্মুক্ততা বজায় রাখার আহ্বান জানিয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে বাস্তব-ভিত্তিক পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

চীনের মতে, পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দেশগুলোর মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.