Saturday, October 3, 2026
Live

চীনের দুই জায়ান্ট পান্ডাকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের দুই জায়ান্ট পান্ডাকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

চীনের সিচুয়ান প্রদেশের ছেংতু থেকে যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানার উদ্দেশে যাত্রা করেছে দুই জায়ান্ট পান্ডা। রোববার স্থানীয় সময় রাত ২টা ৫৫ মিনিটে চার্টার্ড ফ্লাইটে ফিং ফিং ও ফু শুয়াং যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়। সেখানে তারা ১০ বছর থাকবে।

ছেংতু রিসার্চ বেস অব জায়ান্ট পান্ডা ব্রিডিংয়ে তাদের বিদায় জানানো হয়। ফিং একটি পুরুষ পান্ডা, যার জন্ম ২০২০ সালের ১৭ মার্চ। আর ফু শুয়াং নারী পান্ডা, জন্ম একই বছরের ১৮ অক্টোবর।

দীর্ঘ যাত্রায় পান্ডা দুটির নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিশেষ পরিবহন পরিকল্পনা নেয়া হয়েছে। সঙ্গে রাখা হয়েছে পর্যাপ্ত তাজা বাঁশ, বাঁশের কুঁড়ি, আপেল ও জরুরি ওষুধ। যাত্রার আগে তাদের পরিবহনের সঙ্গে মানিয়ে নিতে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়।

যুক্তরাষ্ট্র ও চীনের বিশেষজ্ঞ, পশুচিকিৎসক ও পরিচর্যাকারীরা পুরো যাত্রায় পান্ডা দুটির স্বাস্থ্য পর্যবেক্ষণ করবেন। আটলান্টায় পৌঁছানোর পর তাদের কোয়ারেন্টাইন ও স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পান্ডা দুটির জন্য আটলান্টা চিড়িয়াখানার অবকাঠামোও উন্নত করা হয়েছে। বাড়ানো হয়েছে ইনডোর প্রদর্শনী এলাকা, যুক্ত হয়েছে ওঠানামার কাঠামো, পাথরের প্ল্যাটফর্ম ও সুইমিং পুল। পাশাপাশি উন্নত করা হয়েছে পর্যবেক্ষণ ব্যবস্থা।

চীন ও আটলান্টা চিড়িয়াখানা দুই দশকেরও বেশি সময় ধরে পান্ডা সংরক্ষণে যৌথভাবে কাজ করছে। এ সময়ে দুই পক্ষ ৩০টির বেশি গবেষণা প্রকল্প পরিচালনা এবং ৫০টির বেশি গবেষণাপত্র প্রকাশ করেছে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.