Saturday, October 10, 2026
Live

চীনের মহাকাশ স্টেশন বিশ্বব্যাপী গবেষণার কেন্দ্রে পরিণত হবে: ইয়াং লিওয়েই

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের মহাকাশ স্টেশন বিশ্বব্যাপী গবেষণার কেন্দ্রে পরিণত হবে: ইয়াং লিওয়েই

চীনের মহাকাশ স্টেশন বিশ্বজুড়ে বিজ্ঞানীদের জন্য একটি গবেষণা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রথম মহাকাশচারী ও চীনের মানববাহী মহাকাশ সংস্থার উপপ্রধান নকশাকার ইয়াং লিওয়েই।

তুরস্কের ভূমধ্যসাগরীয় শহর আন্তালিয়ায় চলমান ৭৭তম আন্তর্জাতিক মহাকাশবিজ্ঞান কংগ্রেসে তিনি এ কথা বলেন।

ইয়াং জানান, বৈজ্ঞানিক গবেষণা, মহাকাশচারীদের প্রশিক্ষণ, মহাকাশ অভিযানে অংশগ্রহণের সুযোগ এবং বিজ্ঞানশিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য দেশের সঙ্গে সক্রিয়ভাবে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা করতে আগ্রহী চীন।

ইয়াং জানান, চলতি বছরের দ্বিতীয়ার্ধে চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি মহাকাশচারী হিসেবে একজন পাকিস্তানি মহাকাশচারী যোগ দেবেন। তিনি স্বল্পমেয়াদি মহাকাশ অভিযানে গবেষণার সরঞ্জাম ও পরীক্ষাসংক্রান্ত কার্যক্রমের দায়িত্বে থাকা বিশেষজ্ঞ হিসেবে অংশ নেবেন।

মানুষসহ চাঁদে অবতরণের চীনা কর্মসূচি সম্পর্কে ইয়াং বলেন, অন্যান্য দেশের সঙ্গে আরও বেশি সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করতে চায় চীন। পাশাপাশি, একটি আন্তর্জাতিক চন্দ্রবৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র নির্মাণে সব পক্ষকে অংশগ্রহণের জন্য স্বাগত জানায় দেশটি।

পাঁচ দিনব্যাপী এই সম্মেলন শুক্রবার শেষ হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের মহাকাশ সংস্থার কর্মকর্তা, মহাকাশচারী, বিজ্ঞানী, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট শিল্পের প্রতিনিধিরা অংশ নেন।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.