মিসরের বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী মুহাম্মাদ ফরিদ সালেহ, গতকাল (বৃহস্পতিবার) কায়রোয় এক সাংবাদিক সম্মেলনে বলেন, তাঁর দেশ সমুদ্রের পানি লবণমুক্তকরণ, এআই ও জিডিটাল পরিষেবা, ইত্যাদি ক্ষেত্রে চীনের সাথে সহযোগিতা গভীরতর করার প্রত্যাশা করে।
তিনি দেশটিতে চীনা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কর্মক্ষমতার উচ্চ মূল্যায়ন করে বলেন, কিছু শিল্পক্ষেত্রে মিসর এখনও প্রবেশ করেনি, অথচ চীনা প্রতিষ্ঠানগুলো সেগুলোয় প্রবেশ করেছে।
তিনি আরও বলেন, মিসর বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানায় এবং সমর্থন দেওয়ার চেষ্টা চালায়। পাশাপাশি, তার দেশ সকল প্রতিষ্ঠানের জন্য ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করেছে।
তিনি উল্লেখ করেন, বাণিজ্য প্রতিনিধিদলের পারস্পরিক সফর এবং বিভিন্ন ধরনের প্রদর্শনী হলো দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের প্রধান চ্যানেল। মিসর আরও বেশি নির্দিষ্ট সহযোগিতামূলক প্রকল্প খুঁজে বের করছে, এবং প্রদর্শনী আয়োজন, বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধিদল সংগঠন এবং প্রতিষ্ঠান-প্রতিষ্ঠান সহযোগিতার মাধ্যমে, দু’দেশের আর্থ-বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতা ত্বরান্বিত করছে।
সূত্র: সিএমজি