Saturday, October 3, 2026
Live

চীনের সাথে ঐতিহ্যবাহী মৈত্রী সুসংহত করতে চায় মালদ্বীপ: প্রেসিডেন্ট মুইজু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের সাথে ঐতিহ্যবাহী মৈত্রী সুসংহত করতে চায় মালদ্বীপ: প্রেসিডেন্ট মুইজু

মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মুহাম্মাদ মুইজু, গতকাল (বৃহস্পতিবার) মালে শহরে বলেছেন, তাঁর দেশ চীনের সাথে দীর্ঘমেয়াদী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন করার ওপর গুরুত্ব দেয় এবং বেইজিংয়ের সাথে ঐতিহ্যবাহী মৈত্রী আরও সুসংহত করতে আগ্রহী।

এদিন, দেশটির চীনা দূতাবাসে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে, চীনের সরকার ও জনগণকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, চীন অধ্যবসায় ও গভীর রূপান্তরের এক অসাধারণ যাত্রার মধ্য দিয়ে, দৃঢ় সংকল্প ও দূরদর্শিতার সাথে বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। অর্থনৈতিক উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি, অবকাঠামো, ইত্যাদি ক্ষেত্রে চীনের অর্জিত সাফল্য ব্যাপকভাবে স্বীকৃত।

তিনি বলেন, মালদ্বীপের জনগণের জন্য, চীনের সাথে মৈত্রী ‘দৃশ্যমান, বাস্তব এবং দৈনন্দিন জীবনে কল্যাণকর’। মালদ্বীপ আশা করে, দু’দেশের সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হবে।

অনুষ্ঠানে মালদ্বীপে চীনা রাষ্ট্রদূত খোং সিয়ানহুয়া, ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’-র সূচনা বছরে চীনের উচ্চমানের উন্নয়ন-প্রক্রিয়ায় অর্জিত নতুন সাফল্য এবং বিভিন্ন ক্ষেত্রে চীন ও মালদ্বীপের সহযোগিতার বাস্তব পরিস্থিতি তুলে ধরেন।

দেশটির বেশ কয়েকজন মন্ত্রী, এমপি, এবং দু’দেশের বিভিন্ন মহলের প্রতিনিধিসহ প্রায় ২৩০ অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.