Monday, August 17, 2026
Live

চীনের হ্যনানে বন্যায় ভেঙে যাওয়া বাঁধ মেরামত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের হ্যনানে বন্যায় ভেঙে যাওয়া বাঁধ মেরামত

চীনের মধ্যাঞ্চলীয় হ্যনান প্রদেশে বন্যার পানির চাপে ভেঙে যাওয়া একটি বাঁধ প্রায় দুই দিনের জরুরি মেরামতকাজের পর শুক্রবার রাতে সফলভাবে বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

পিংতিংশান শহরের চিয়াসিয়ান কাউন্টিতে বেইরু নদীর তীরে বুধবার রাতে ভারি বৃষ্টিপাতের কারণে বাঁধের একটি অংশ ভেঙে যায়। এতে ৪০ মিটারেরও বেশি প্রশস্ত গর্তের সৃষ্টি হয় এবং নিরাপত্তার জন্য দুই হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাঁধের ওপরের রাস্তা সরু হওয়ায় ভারি নির্মাণযান ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে উদ্ধারকর্মীরা মানবশৃঙ্খল তৈরি করে বালু ও পাথরভর্তি বস্তা হাতে হাতে পৌঁছে দেন। পাশাপাশি ড্রোন ও উদ্ধারকারী নৌকা ব্যবহার করে মেরামতের প্রয়োজনীয় সামগ্রী ঘটনাস্থলে নেওয়া হয়।

সম্প্রতি টাইফুন ডলফিনের অবশিষ্টাংশের প্রভাবে প্রবল বৃষ্টিপাত শুরু হলে হ্যনানের বিভিন্ন এলাকায় ব্যাপক বন্যা দেখা দেয়। ডলফিন চলতি বছরের ১৩তম টাইফুন হিসেবে চীনের বিভিন্ন অঞ্চলে প্রভাব ফেলেছে।

বন্যা পরিস্থিতির মধ্যে শুক্রবার চীনের জাতীয় দুর্যোগ প্রতিরোধ, হ্রাস ও ত্রাণ কমিশন হ্যনানে জাতীয় পর্যায়ে লেভেল-৪ দুর্যোগ ত্রাণ জরুরি ব্যবস্থা চালু করেছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.