Saturday, October 3, 2026
Live

চীনে আন্তর্জাতিক যুব সংলাপ: বাংলাদেশসহ ২৫ দেশের অংশগ্রহণ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনে আন্তর্জাতিক যুব সংলাপ: বাংলাদেশসহ ২৫ দেশের অংশগ্রহণ

ভৌগোলিক সীমারেখা পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্য নিয়ে চীনের চিয়াংসি প্রদেশে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক যুব সংলাপ।

‘এনার্জি অব ইয়ুথ ফর আ বেটার ওয়ার্ল্ড— উন্নত বিশ্বের জন্য তারুণ্যের শক্তি’ প্রতিপাদ্যে গত ২১ থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় পাঁচ দিনের এই আয়োজন। চিয়াংসি প্রাদেশিক ফরেন অ্যাফেয়ার্স অফিসের আমন্ত্রণে এতে অংশ নেন বাংলাদেশের দুই প্রতিনিধি।

আলোচনা, শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন, ব্যবসায়িক সহযোগিতা, প্রকল্প সংযোগ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তরুণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র খোঁজা হয়।

চীনের পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ—সিপিএএফএফসি’র সহযোগিতায় সংলাপটির আয়োজন করা হয়। যৌথভাবে এতে অংশ নেয় চিয়াংসি প্রাদেশিক অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ, চায়না ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট, চিয়াংসি প্রাদেশিক যুব ফেডারেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিয়াংসি প্রদেশের ভাইস গভর্নর শিয়া ওয়েনইয়ং, সিপিএএফএফসি’র ভাইস প্রেসিডেন্ট সান শুয়েছিং এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে চীনের চিয়ান শহর ও স্পেনের আলকোরকন শহরের মধ্যে এবং চিয়াংসি প্রাদেশিক পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ ও কম্বোডিয়া-আসিয়ান ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের মধ্যে দুটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ থেকে সংলাপে অংশ নেন লিলিপুট এসেনশিয়ালস কোম্পানির প্রধান নির্বাহী মোহাম্মদ তাওহিদুর রহমান এবং সানমিং ইউনিভার্সিটির স্কুল অব ওভারসিজ এডুকেশনের সিনিয়র লেকচারার ও গবেষক ড. মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম।

সংলাপের পাশাপাশি চিয়াংসির উন্নয়ন কর্মকাণ্ডও সরাসরি দেখার সুযোগ পান আন্তর্জাতিক প্রতিনিধিরা। তারা চিয়ান ও ফুচৌ শহর পরিদর্শন করেন এবং অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতি ও পর্যটন খাতে স্থানীয় উন্নয়ন ও সহযোগিতার সম্ভাবনা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন করা হয় চিশি কাউন্টি টু মাউন্টেনস ট্রান্সফরমেশন সেন্টার, তাচু মাউন্টেন, লিংচি টাউন, ওয়েনচাংলি হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল পার্ক এবং চিয়াংসি ওয়েইজিয়া ব্যাম্বু কালচার টেকনোলজি কোম্পানি লিমিটেড।

এসব কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, গ্রামীণ পুনরুজ্জীবন, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা, শিল্প উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদকে অর্থনৈতিক সুযোগে রূপান্তরের স্থানীয় উদ্যোগ সম্পর্কে ধারণা পান অংশগ্রহণকারীরা।

বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, স্পেন, রাশিয়া, ইতালি, বুলগেরিয়া, আয়ারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, জাম্বিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, নিউজিল্যান্ড ও ফিজিসহ ২৫টি দেশের শতাধিক তরুণ প্রতিনিধি এতে অংশ নেন। চীনের ম্যাকাও অঞ্চলের প্রতিনিধিরাও যোগ দেন এই আয়োজনে।

সীমান্তের দূরত্ব পেরিয়ে তরুণদের এই মিলনমেলা শুধু বন্ধুত্বের সম্পর্কই নয়, ভবিষ্যতে শিক্ষা, ব্যবসা, সংস্কৃতি ও উন্নয়ন সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে ভূমিকা রাখবে এমন প্রত্যাশাই উঠে এসেছে পুরো আয়োজনজুড়ে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.