খনিজ সম্পদ অনুসন্ধানে কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই ব্যবহার বাড়াতে নতুন জিও-এআই মডেল চালু করেছে চীন। শুক্রবার সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কাশগরে ‘চংলিং এআই জিওডিসকভারি’ নামের মডেলটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
স্থানীয় কয়েক দশকের ভূতাত্ত্বিক তথ্যের ওপর প্রশিক্ষিত এই মডেল জটিল ভূ-প্রকৃতিতে খনিজ অনুসন্ধানের বিশেষায়িত কাজে সহায়তা করবে। সাধারণ ভাষাভিত্তিক এআইয়ের মতো শুধু লেখা বিশ্লেষণ নয়, চংলিং সরাসরি ভূ-তাত্ত্বিক তথ্য নিয়ে কাজ করতে সক্ষম।
মডেলটি ভূতাত্ত্বিক তথ্য ভাণ্ডার থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা, শিলা ও খনিজ শনাক্ত করা এবং রিমোট সেন্সিংয়ের মাধ্যমে ভূ-পৃষ্ঠে খনিজের সম্ভাব্য সংকেত শনাক্ত করতে পারে। সংশ্লিষ্টদের আশা, নতুন এআই মডেল খনিজ সম্পদ অনুসন্ধানকে আরও দ্রুত, নির্ভুল ও দক্ষ করে তুলবে।
সূত্র: সিএমজি বাংলা