Wednesday, October 7, 2026
Live

চীনে জাতীয় দিবসের ছুটিতে সিনেমার আয় ৯০০ মিলিয়ন ইউয়ান ছাড়াল

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
চীনে জাতীয় দিবসের ছুটিতে সিনেমার আয় ৯০০ মিলিয়ন ইউয়ান ছাড়াল

চীনে জাতীয় দিবসের এক সপ্তাহের ছুটিতে চলচ্চিত্র বাজারে ব্যাপক সাড়া পড়েছে। ১ অক্টোবর থেকে শুরু হওয়া ছুটির পঞ্চম দিন পর্যন্ত টানা প্রতিদিন সিনেমার বক্সঅফিস আয় ১০০ মিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। আগাম টিকিট বিক্রিসহ মোট আয় ইতোমধ্যে ৯০০ মিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, যা প্রায় ১৩৪ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারের সমান।

ছুটিতে দেশি-বিদেশি বিভিন্ন ঘরানার নতুন সিনেমা মুক্তি পেয়েছে। পরিবারবান্ধব চলচ্চিত্র, অ্যানিমেশন, ক্রাইম থ্রিলার, কমেডি ও সামাজিক বিষয়ভিত্তিক সিনেমা দর্শকদের জন্য বিনোদনের নানা সুযোগ তৈরি করেছে।

এখন পর্যন্ত জাতীয় দিবসের ছুটির বক্স অফিসে শীর্ষ তিন সিনেমা হলো ‘ট্রেসেস অব জাস্টিস’, ‘রেসিডেন্ট ইভিল’ এবং ‘মিস্টার অ্যান্ড মিসেস পারডন’। এর মধ্যে ‘ট্রেসেস অব জাস্টিস’ বাস্তব জীবনের ফরেনসিক বিশেষজ্ঞদের কাজের ওপর ভিত্তি করে নির্মিত একটি ক্রাইম থ্রিলার।

এদিকে সিনেমাকে কেন্দ্র করে পর্যটনও জনপ্রিয় হয়ে উঠছে। ‘ভি’ সিনেমার শুটিং স্পট দেখতে কুয়াংতোংয়ের চিয়াংমেনে পর্যটকদের আগ্রহ বেড়েছে। এছাড়া ছিংতাওয়ে সিনেমাভিত্তিক ট্রেন, পর্যটন রুট, সমুদ্রতীরে উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী, ফিল্ম কার্নিভাল ও সাংস্কৃতিক মেলার আয়োজন করা হয়েছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.