চীনা সভ্যতার এক মহান শিক্ষক, কালজয়ী শিক্ষাবিদ ও দার্শনিক কনফুসিয়াসের জ্ঞান ও দর্শনের প্রতি শ্রদ্ধা জানিয়ে চীনের শানতং প্রদেশের ছুফু শহরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত করা হলো ঐতিহ্যবাহী এক স্মরণানুষ্ঠান। সোমবার কনফুসিয়াসের জন্মভূমিতে চিরায়ত সুর, ঐতিহ্যবাহী নাচ ও আনুষ্ঠানিক আচারের মধ্য দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রেণিভেদ ও বৈষম্য ভুলে সবার জন্য শিক্ষা উন্মুক্ত করার দর্শন তুলে ধরেছিলেন কনফুসিয়াস। তাঁর অনন্য অবদান ও মানবতাবাদী আদর্শকে অম্লান রাখতে খ্রিস্টপূর্ব ৪৭৮ অব্দ—অর্থাৎ তাঁর প্রয়ানের এক বছর পর থেকেই শুরু হয় এই স্মরণানুষ্ঠানের পথচলা। অনুষ্ঠানে প্রাচীন পোশাক, বাদ্যযন্ত্র ও সুনির্দিষ্ট আচারের মাধ্যমে কনফুসীয় দর্শনের মূল ভিত্তি—শিষ্টাচার, নৈতিকতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের তাৎপর্য তুলে ধরা হয়।
একই দিনে শানতংয়ে যৌথভাবে পর্দা উঠেছে 'চায়না ইন্টারন্যাশনাল কনফুসিয়াস কালচার ফেস্টিভাল ২০২৬' এবং 'নিশান ফোরাম অন ওয়ার্ল্ড সিভিলাইজেশনস ২০২৬'-এর।
সূত্র: সিএমজি বাংলা