Monday, August 17, 2026
Live

চীনে বসছে এপেকের তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তাদের সবচেয়ে বড় আসর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনে বসছে এপেকের তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তাদের সবচেয়ে বড় আসর

আগস্টের শেষ দিকে চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহরে বসতে যাচ্ছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক)-এর তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক। অংশগ্রহণকারী ও আয়োজনের দিক থেকে এটিই এখন পর্যন্ত এ ধরনের সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন শুক্রবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

চীন এ বছর এপেকের আয়োজক দেশ। আগামী ১৭ থেকে ২৮ আগস্ট তালিয়ানে প্রায় ১৩০টি বৈঠক ও অনুষ্ঠান হবে। এর মধ্যে থাকবে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক, বিভিন্ন কমিটির সভা, ওয়ার্কিং গ্রুপের বৈঠক ও কর্মশালা।

বৈঠকে বাণিজ্য, পরিবহন, খাদ্য, কাস্টমস, প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্য, দুর্যোগ মোকাবিলা ও দুর্নীতি দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

এসব আয়োজনে এপেকের সদস্য অর্থনীতি, এপেক সচিবালয়, এপেক বিজনেস অ্যাডভাইজরি কাউন্সিল ও প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন কাউন্সিলের ২ হাজার ৩০০ জনের বেশি প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, উত্তর-পূর্ব চীনের তালিয়ান শহরটি দেশটির উন্মুক্ত অর্থনীতি ও উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। শিল্প, ব্যবসাবান্ধব পরিবেশ, ভৌগোলিক অবস্থান ও সুন্দর পরিবেশের কারণে শহরটি এ আয়োজনের জন্য উপযুক্ত।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.