Saturday, October 3, 2026
Live

চীনে মধ্য-শরৎ উৎসবের ছুটিতে সিনেমার ব্যবসা ছাড়াল ১০ কোটি ইউয়ান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনে মধ্য-শরৎ উৎসবের ছুটিতে সিনেমার ব্যবসা ছাড়াল ১০ কোটি ইউয়ান

চীনে তিন দিনের মধ্য-শরৎ উৎসবের ছুটিতে সিনেমার টিকিট বিক্রির আয় ১০ কোটি ইউয়ান ছাড়িয়েছে। শুক্রবার বেইজিং সময় সন্ধ্যা ৭টা ৬ মিনিট পর্যন্ত দেশটির মোট বক্স অফিস আয় এই মাইলফলক অতিক্রম করে বলে চলচ্চিত্রের তথ্য প্ল্যাটফর্ম মাওইয়ান জানিয়েছে।

শুক্রবার থেকে রোববার পর্যন্ত চলা এবারের ছুটিতে রহস্য, কমেডি, রোমান্স ও অ্যানিমেশনসহ বিভিন্ন ঘরানার ২০টির বেশি দেশি-বিদেশি নতুন সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

এই সময়ের বক্স অফিসে বর্তমানে শীর্ষ তিনটি সিনেমার মধ্যে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন দ্য মিডল ইস্ট’ এবং ‘অল উইশেস কাম ট্রু’।

জনপ্রিয় হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ নতুনভাবে মুক্তি পাওয়ায় দর্শকদের মধ্যে আবারও আগ্রহ তৈরি হয়েছে। নতুন সংস্করণে মূল সিনেমার তুলনায় চার মিনিটের নতুন দৃশ্য যুক্ত করা হয়েছে।

অন্যদিকে ‘ওয়ান্স আপন আ টাইম ইন দ্য মিডল ইস্ট’ সিনেমার গল্প গড়ে উঠেছে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের একটি শহরকে ঘিরে। উন্নত জীবনের সন্ধানে বিদেশে যাওয়া এক চীনা রাঁধুনির গল্পের মধ্য দিয়ে সিনেমাটিতে যুদ্ধবিরোধী বার্তা ও আন্তঃসাংস্কৃতিক ভাবনা তুলে ধরা হয়েছে।

এ ছাড়া মধ্য-শরৎ উৎসবের ছুটিকে কেন্দ্র করে ‘দ্য লেজেন্ড অব আ তোফু মেকার’, ‘রেড বয়’, ‘মাই হার্ট উইল গো অন অ্যান্ড অন’ এবং ‘পেপ্পা পিগ: পারফেক্ট হলিডে’সহ আরও কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.