চীনে অবৈধভাবে বসবাস ও কাজ করার অভিযোগে শতাধিক ফিলিপাইনের নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এ তথ্য জানান।
এক গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, চীনের জাতীয় অভিবাসন কর্তৃপক্ষ অবৈধভাবে প্রবেশ, বসবাস ও কাজ করা বিদেশিদের ওপর নিয়মিত নজরদারি জোরদার করে আসছে। এরই অংশ হিসেবে আইন অনুযায়ী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, এসব অভিযানে চীনের অভিবাসন কর্মকর্তারা নির্ধারিত নিয়ম মেনে ও নাগরিকের প্রতি সম্মানজনক আচরণ করেছেন। একইসঙ্গে সংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষাও নিশ্চিত করা হয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বিদেশিদের অভিবাসন ব্যবস্থাপনা কার্যক্রমে আইন ও বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।
সূত্র: সিএমজি বাংলা