Saturday, October 3, 2026
Live

চীন-আফ্রিকা সম্পর্কে গতি আনছে ডিজিটাল বাণিজ্য ও এআই

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-আফ্রিকা সম্পর্কে গতি আনছে ডিজিটাল বাণিজ্য ও এআই

দ্রুত বিকাশমান ডিজিটাল অর্থনীতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চীন-আফ্রিকা অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতায় নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তি হয়ে উঠছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌয়ে পঞ্চম গ্লোবাল ডিজিটাল ট্রেড এক্সপোতে ‘চীন-আফ্রিকা অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা: অগ্রগতি ও সম্ভাবনা ২০২৬’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ হয়।

২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ আয়োজনে ডিজিটাল বাণিজ্য ও শিল্প সহযোগিতা নিয়ে আলোচনা হচ্ছে। প্রতিবেদনে এসেছে, চীন-আফ্রিকা সহযোগিতায় এআই এখন আর ভবিষ্যতের সম্ভাবনা নয়; দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, স্মার্ট কৃষি ও নগর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার বাড়ছে।

আফ্রিকান ইউনিয়নের চীনে স্থায়ী প্রতিনিধি আলহাজি সারজোহ বাহ আন্তঃসীমান্ত ই-কমার্স, ডিজিটাল পেমেন্ট, ডেটা নিরাপত্তা, এআই এবং দক্ষতা উন্নয়নসহ পাঁচটি ক্ষেত্রে সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

এদিকে, ২০২৫ সালে চীন-আফ্রিকা বাণিজ্য পৌঁছেছে ১৭ দশমিক ৭ শতাংশ বেড়ে ৩৪৮ বিলিয়ন মার্কিন ডলারে।। একই বছর পহেলা মে থেকে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকা ৫৩টি আফ্রিকান দেশের জন্য শূন্য শুল্ক সুবিধা পুরোপুরি কার্যকর হয়।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.