Tuesday, June 9, 2026
Live

চীন-উত্তর কোরিয়া মৈত্রী মিনার পরিদর্শন করলেন সি চিন পিং ও ফেং লি ইউয়ান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-উত্তর কোরিয়া মৈত্রী মিনার পরিদর্শন করলেন সি চিন পিং ও ফেং লি ইউয়ান

আজ (মঙ্গলবার) উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় সফরে থাকা সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং তাঁর স্ত্রী ফেং লি ইউয়ান চীন-উত্তর কোরিয়া মৈত্রী মিনার পরিদর্শন করেন। তাঁদের সঙ্গে ছিলেন উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাষ্ট্রীয় বিষয়াবলী কমিশনের চেয়ারম্যান কিম জং উন এবং তাঁর স্ত্রী রি সোল জু।

সকাল প্রায় ১০টা ৪০ মিনিটে, সি চিন পিং ও ফেং লি ইউয়ান গাড়িতে করে মোরানবং পাহাড়ের পাদদেশে অবস্থিত চীন-উত্তর কোরিয়া মৈত্রী মিনারে এসে পৌঁছান। কিম জং উন ও রি সোল জু তাঁদের স্বাগত জানান। উত্তর কোরিয়ার সামরিক ব্যান্ড চীন ও উত্তর কোরিয়ার জাতীয় সঙ্গীত বাজায়। সম্মাননা রক্ষীরা ধীরে ধীরে একটি ফুলের ঝুড়ি মঞ্চে নিয়ে আসে। ফুলের ঝুড়ির ফিতায় লেখা ছিল, "চীনা গণস্বেচ্ছাসেবী সেনাবাহিনীর শহীদদের প্রতি চিরন্তন গৌরব।" সি চিন পিং ধীরে ধীরে মঞ্চে উঠে ফুলের ঝুড়ির ফিতাটি ঠিক করে দিলেন। উপস্থিত সবাই চীনা গণ-স্বেচ্ছাসেবী সেনাবাহিনীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। নীরবতা পালনের পর সি চিন পিং এবং কিম জং উন গার্ড অফ অনার কুচকাওয়াজ পরিদর্শন করেন।

কিম জং উন ও তাঁর স্ত্রীর সঙ্গে সি চিন পিং ও তাঁর স্ত্রী ফ্রেন্ডশিপ টাওয়ার মেমোরিয়াল হলে প্রবেশ করেন। কিম জং উন সি চিন পিংকে ফ্রেন্ডশিপ টায়ারের ভেতরের ঐতিহাসিক উপকরণ, ছবি এবং তৈলচিত্রের সাথে পরিচয় করিয়ে দেন। সি চিন পিং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রদর্শনীগুলো মনোযোগ দিয়ে দেখেন। সি চিন পিং স্বেচ্ছাসেবী সেনাবাহিনীর শহীদদের তালিকাটি মনোযোগ দিয়ে পর্যালোচনা করেন এবং নিহত সৈন্যদের পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে কিম জং উনকে অবহিত করেন।

সি চিন পিং এবং কিম জং উন একমত হন যে, ১৯৫০-এর দশকে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে বছরের পর বছর ধরে চলা যৌথ লড়াই উভয় পক্ষের জন্য একটি চিরস্থায়ী ঐতিহাসিক স্মৃতি। তাঁরা স্বেচ্ছাসেবী সেনাবাহিনীর শহীদদের স্মৃতিসৌধগুলো যৌথভাবে রক্ষণাবেক্ষণ, তরুণদের জন্য স্বতন্ত্র বিপ্লবী ঐতিহ্য ও নৈতিক শিক্ষা প্রদান, এবং মার্কিন আগ্রাসন প্রতিরোধ ও কোরিয়াকে সহায়তার মহান চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়া ও চীন ও উত্তর কোরিয়ার মধ্যকার মহান ঐতিহ্যবাহী বন্ধুত্বকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দেওয়া নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.