সেপ্টেম্বর ২১: ছয় মাসের ব্যবধানে চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদ্বয়ের পারস্পরিক সফর একটি ঐতিহাসিক মাইলফলক। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন, আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আসন্ন যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে এ কথা বলেন।
মুখপাত্র বলেন, এবারের সফরে সি চিন পিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, দু’দেশের সম্পর্ক এবং বিশ্বের শান্তি ও উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে মত বিনিময় করবেন।
তিনি আরও বলেন, চীন-মার্কিন সম্পর্কে নেতাদের কূটনীতি এক অপরিহার্য কৌশলগত দিকনির্দেশনামূলক ভূমিকা রাখে। চীন যুক্তরাষ্ট্রের সাথে একযোগে, দু’দেশের গঠনমূলক কৌশলগত স্থিতিশীলতার সম্পর্ককে আরও সমৃদ্ধ করতে, পারস্পরিক সংলাপ ও সহযোগিতা জোরদার করতে, মতভেদ নিয়ন্ত্রণ করতে, দু’দেশের জনগণের জন্য আরও কল্যাণ সৃষ্টি করতে, এবং বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে ইচ্ছুক।
সূত্র: সিএমজি