Saturday, October 3, 2026
Live

চীন-ঘানা কৌশলগত অংশীদারত্ব আরও গভীর হয়েছে: হান চেং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-ঘানা কৌশলগত অংশীদারত্ব আরও গভীর হয়েছে: হান চেং

চীন-ঘানা বন্ধুত্বের ভিত্তি গড়ে উঠেছে দু’দেশের পুরনো প্রজন্মের নেতাদের হাত ধরে এবং সময়ের পরীক্ষায় তা আরও দৃঢ় হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মাহামার সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং।

শুক্রবারের এ বৈঠকের সময় তিনি বলেন, দু’দেশের রাষ্ট্রপ্রধানের অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন, রাজনৈতিক পারস্পরিক আস্থা সুসংহত এবং বাস্তব সহযোগিতা সম্প্রসারণে ঘানার সঙ্গে কাজ করতে প্রস্তুত তার দেশ।

হান চেং বলেন, বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর ঐক্য, আত্মনির্ভরতা, উন্নয়ন ও পুনরুজ্জীবনের বিষয়ে চীন ও ঘানার মধ্যে ব্যাপক অভিন্নতা রয়েছে।

চীনের ভাইস প্রেসিডেন্ট খনিজ সম্পদ, সবুজ জ্বালানি, কারিগরি প্রশিক্ষণ ও যুব উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। একইসঙ্গে চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ ও কার্যক্রমের জন্য অনুকূল পরিবেশ বজায় রাখতে ঘানার প্রতি আহ্বান জানান তিনি। এ ছাড়া শূন্য-শুল্ক নীতির কার্যকর ব্যবহার করে পারস্পরিক সুবিধা ও অভিন্ন উন্নয়ন এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন হান।

ঘানার প্রেসিডেন্ট মাহামা চীনের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাণিজ্য, বিনিয়োগ, খনিজ এবং উৎপাদন খাতে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী ঘানা। এ ছাড়াও তিনি এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.