Tuesday, June 9, 2026
Live

চীন-মঙ্গোলিয়ার ‘স্টেপ পার্টনার-২০২৬’ যৌথ সামরিক মহড়া সম্পন্ন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-মঙ্গোলিয়ার ‘স্টেপ পার্টনার-২০২৬’ যৌথ সামরিক মহড়া সম্পন্ন

চীন ও মঙ্গোলিয়ার মধ্যে অনুষ্ঠিত ‘স্টেপ পার্টনার-২০২৬’ যৌথ সেনা মহড়া শনিবার চীনের ইনার মঙ্গোলিয়ায় সফলভাবে সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে একটি চীনা সেনা প্রশিক্ষণ ঘাঁটিতে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় সময় দুপুর ১২টায় চীন ও মঙ্গোলিয়ার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এ সময় উভয় দেশের কর্মকর্তা ও সেনাসদস্যরা আনুষ্ঠানিক সালাম প্রদর্শন করেন। অনুষ্ঠানে চীন ও মঙ্গোলিয়ার পর্যবেক্ষক প্রতিনিধি দলের নেতারা অংশগ্রহণকারী সেনা প্রতিনিধিদের মধ্যে স্মারক উপহার বিতরণ করেন। পরে দুই দেশের সেনাসদস্যরা বাস্কেটবল খেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সৌহার্দ্যপূর্ণ বিনিময় কার্যক্রমে অংশ নেন।

যৌথ মহড়ায় অংশ নেওয়া চীনা সেনা সদস্য ইয়ু চিংইয়াং বলেন, “মহড়ার সময় আমরা মঙ্গোলীয় সহকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। সমন্বিত অভিযান পরিচালনা এবং কঠোর প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যুদ্ধ সক্ষমতা আরও উন্নত হয়েছে। দিন-রাত একসঙ্গে বসবাস ও কাজ করার ফলে আমরা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি করেছি এবং গভীর বন্ধুত্ব গড়ে তুলেছি। এই মহড়া সমন্বিত অভিযানের গুরুত্ব সম্পর্কে আমাদের উপলব্ধিকে আরও সমৃদ্ধ করেছে এবং অংশগ্রহণকারী প্রতিটি সেনাসদস্যের জন্য মূল্যবান অভিজ্ঞতা এনে দিয়েছে।”

সমাপনী অনুষ্ঠানের পর চীনা সেনারা মঙ্গোলীয় বাহিনীকে সরঞ্জাম গুছিয়ে নেওয়া, যানবাহনে রসদ তোলা এবং বিভিন্ন সামরিক উপকরণ খুলে নিরাপদে সংরক্ষণের কাজে সহায়তা করে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.