Monday, August 17, 2026
Live

চীন সফরে মার্কিন শিক্ষার্থীরা, পিকলবল কোর্টে বন্ধুত্বের বার্তা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন সফরে মার্কিন শিক্ষার্থীরা, পিকলবল কোর্টে বন্ধুত্বের বার্তা

চীনা শিক্ষার্থীদের সঙ্গে প্রীতি পিকলবল ম্যাচ খেলতে আট দিনের চীন সফর শুরু করেছে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ২৪ সদস্যের শিক্ষার্থী প্রতিনিধি দল। সোমবার শুরু হওয়া এ সফরে তারা বেইজিং, শানতোংয়ের উপকূলীয় শহর ছিংতাও এবং হেনান প্রদেশের হেপি শহর পরিদর্শন করবে।

চীনের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীরা চীনের বিভিন্ন সাংস্কৃতিক ও প্রাকৃতিক দর্শনীয় স্থান ঘুরে দেখবে। তারা টেবিল টেনিস ও মার্শাল আর্টসহ চীনে জনপ্রিয় নানা খেলায়ও অংশ নেবে।

যুক্তরাষ্ট্রে উদ্ভূত পিকলবল টেনিস, ব্যাডমিন্টন ও টেবিল টেনিসের সমন্বয়ে গড়ে ওঠা একটি প্যাডল খেলা। চীনে খেলাটির জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। ‘পিকলবল সিটি’ হিসেবে পরিচিত হেপিতে সেপ্টেম্বরে টানা তৃতীয়বার জাতীয় পিকলবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।

১৯৭১ সালের ‘পিং-পং ডিপ্লোম্যাসি’র ধারাবাহিকতায় ক্রীড়া বিনিময় চীন-যুক্তরাষ্ট্রের জনগণের বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.