Monday, August 17, 2026
Live

‘ছিউশি’ ম্যাগাজিনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নিবন্ধ: ‘দুর্যোগ প্রতিরোধ, হ্রাস ও ত্রাণ সক্ষমতা বৃদ্ধি’

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
‘ছিউশি’ ম্যাগাজিনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নিবন্ধ: ‘দুর্যোগ প্রতিরোধ, হ্রাস ও ত্রাণ সক্ষমতা বৃদ্ধি’

১৬ই আগস্ট প্রকাশিতব্য 'ছিউশি' ম্যাগাজিনের ১৬তম সংখ্যায় সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিংয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশিত হতে যাচ্ছে। নিবন্ধটির শিরোনাম: ‘দুর্যোগ প্রতিরোধ, হ্রাস ও ত্রাণ সক্ষমতা বৃদ্ধি’।

নিবন্ধে জোর দিয়ে বলা হয়েছে, সিপিসি’র ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে কেন্দ্রীয় কমিটি প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ, ঝুঁকি হ্রাস ও ত্রাণ তৎপরতাকে জনগণের নিরাপত্তা এবং রাষ্ট্রের সার্বভৌম সুরক্ষার সঙ্গে সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় অগ্রাধিকার হিসেবে গণ্য করে আসছে। নীতিগত পরিবর্তন, প্রশাসনিক সংস্কার, অবকাঠামো নির্মাণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একের পর এক বড় ধরনের মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে—যা প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে এবং বিশ্বজুড়ে স্বীকৃত সাফল্য অর্জন করেছে।

প্রেসিডেন্ট সি চিন পিং নিবন্ধে উল্লেখ করেন যে, দুর্যোগ মোকাবিলায় সফলতা নিশ্চিত করতে কয়েকটি মূল নীতির ওপর অবিচল থাকতে হবে। অর্জিত মূল্যবান অভিজ্ঞতাগুলোকে ভবিষ্যতেও সঠিকভাবে প্রয়োগ করতে হবে এবং নতুন বাস্তবতার আলোকে এগুলোকে প্রতিনিয়ত আরও সমৃদ্ধ ও আধুনিকীকরণ করতে হবে।

নিবন্ধে আরও সতর্ক করে বলা হয়েছে, বর্তমানে চীনের দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ সংক্রান্ত কাজে বেশ কিছু নতুন চ্যালেঞ্জ ও জটিল পরিস্থিতি দেখা দিচ্ছে। তাই উচ্চমানের অর্থনৈতিক উন্নয়ন ও উচ্চমাত্রার জাতীয় নিরাপত্তার মধ্যে কৌশলগত ভারসাম্য বজায় রাখার স্বার্থে এ বিষয়ের চরম গুরুত্বকে উপলব্ধি করতে হবে। বিদ্যমান সুবিধাগুলোকে আরও জোরদার করা, ঘাটতিগুলো দূর করা এবং দুর্বল দিকগুলোকে শক্তিশালী করার মাধ্যমে যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি করতে হবে—যাতে জনগণের জীবন ও সম্পদ রক্ষা পায়, সামাজিক স্থিতিশীলতা সুসংহত হয় এবং চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন নির্বিঘ্নে সামনের দিকে এগিয়ে যায়।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.