বিশ্বনেতাদের সঙ্গে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনের উদ্বোধনী দিনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
পাঁচ দিনের সফরে নিউ ইয়র্কে আসা প্রধানমন্ত্রী স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজনে বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে দেয়া স্বাগত প্রাতরাশেও অংশ নেন। সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এরপর জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে অংশ নেন তিনি। এর আগে একই মঞ্চে আসীন হয়েছিলেন তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
সূত্র: সিএমজি বাংলা