গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমে আগমন পর্যটন খরচ ক্রমাগত বাড়ছে। বেইজিং কাস্টমসের তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম সাত মাসে বেইজিং ক্যাপিটাল বিমানবন্দর কাস্টমস ও তাসিং বিমানবন্দর কাস্টমস মোট ১.৩ লাখের বেশি ট্যাক্স-রিফান্ড আবেদনপত্র যাচাই করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫১৬.৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আবেদনকৃত পণ্যের মোট মূল্য ১ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, যা ৪৫.০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তথ্য আগমন পর্যটন বাজারের শক্তিশালী গতিশীলতা প্রতিফলিত করে।
এ বছরের ১ জুলাই থেকে ‘পূর্ণ প্রক্রিয়া কাগজবিহীন’ ও ‘ছোট নমুনা যাচাই’ ইত্যাদি ট্যাক্স-রিফান্ড ২.০ নীতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। সব দলিল ডিজিটালাইজড হয়েছে, যার ফলে যাত্রীদের কার্যক্রম পরিচালনার সময় আরও কমেছে।
সম্পর্কিত জরিপে দেখা গেছে, প্রযুক্তি পণ্য ও স্মার্ট ডিভাইস আগমন পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয়। ৯০ শতাংশের বেশি উত্তরদাতা মনে করেন, মোবাইল পেমেন্ট, হাই-স্পিড রেল, শেয়ার্ড মোবিলিটি ইত্যাদি সুবিধাজনক সেবা চীনা পর্যটন অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে।
ক্রমবর্ধমান ক্রস-বর্ডার ভ্রমণের জনপ্রিয়তা বন্দর ভোগ বাজারকেও সক্রিয় করেছে। আরো বেশি বিদেশি পর্যটক শুধু ‘চেক-ইন’ ট্যুরিজমে সন্তুষ্ট নন, বরং বারবার চীনে এসে বিভিন্ন অঞ্চল গভীরভাবে অন্বেষণ করতে চান।
সূত্র: সিএমজি