Saturday, September 26, 2026
Live

জিডিআই পাঁচ বছরে ফলপ্রসূ হয়েছে: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
জিডিআই পাঁচ বছরে ফলপ্রসূ হয়েছে: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়

পাঁচ বছর আগে প্রস্তাবিত বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ (জিডিআই) বাস্তবায়নের পাঁচ বছরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। সোমবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীনের প্রস্তাব হিসেবে যাত্রা শুরু করা জিডিআই এখন বৈশ্বিক ঐকমত্যে পরিণত হয়েছে এবং জনকেন্দ্রিক উন্নয়ন দর্শনের গ্রহণযোগ্যতা বাড়ছে।

তার তথ্যমতে, জিডিআইয়ের আওতায় ২ হাজারের বেশি সহযোগিতা প্রকল্প বাস্তবায়নে ২৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থায়ন করা হয়েছে। বিশেষ করে গ্লোবাল ডেভেলপমেন্ট অ্যান্ড সাউথ-সাউথ কোঅপারেশন ফান্ডের আওতায় ৭০টিরও বেশি দেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এর সুফল পেয়েছেন ৪ কোটির বেশি মানুষ।

কুও চিয়াখুন বলেন, বিভিন্ন খাতে জিডিআইয়ের সহযোগিতা কাঠামো আরও শক্তিশালী হয়েছে। ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জিডিআইয়ের পঞ্চম বার্ষিকী উপলক্ষে উচ্চপর্যায়ের সংলাপ আয়োজন করবে চীন।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.