Monday, August 17, 2026
Live

টাইফুন ডলফিনে চীনে ভয়াবহ বন্যা, জরুরি তহবিল বরাদ্দ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
টাইফুন ডলফিনে চীনে ভয়াবহ বন্যা, জরুরি তহবিল বরাদ্দ

চীনের পূর্বাঞ্চলে চলতি বছরের ১৩তম টাইফুন ডলফিনের প্রভাবে টানা ভারি বৃষ্টি ও ভয়াবহ বন্যার পরিস্থিতিতে জরুরি দুর্যোগ তহবিল বরাদ্দ করেছে দেশটির সরকার।

সোমবার চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন জানায়, চেচিয়াং প্রদেশে দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রীয় বাজেট থেকে ২০০ মিলিয়ন ইউয়ান বরাদ্দ করা হয়েছে।

এই অর্থ ক্ষতিগ্রস্ত সড়ক, পানি নিয়ন্ত্রণ ও সংরক্ষণ অবকাঠামো এবং স্কুল ও হাসপাতালের মতো জরুরি জনসেবা স্থাপনা দ্রুত পুনরুদ্ধারে ব্যয় করা হবে।

রোববার সন্ধ্যায় চেচিয়াংয়ের ইউহুয়ান ও ইউইয়েছিং শহরে পরপর দুবার আঘাত হানে টাইফুন ডলফিন।

দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় চেচিয়াংয়ে তৃতীয় স্তরের জরুরি সাড়া ব্যবস্থা বহাল রেখেছে চীনের পানি সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে পূর্ব, মধ্য ও উত্তর-পূর্বাঞ্চলের আরও ছয়টি প্রাদেশিক পর্যায়ের এলাকায় চতুর্থ স্তরের সতর্কতা জারি করা হয়েছে।

ছোট ও মাঝারি নদীর বন্যা নিয়ন্ত্রণ এবং পাহাড়ি ঢল মোকাবিলায় বিশেষ গুরুত্ব দিতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে অর্থ মন্ত্রণালয় ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় দেশের দুর্যোগকবলিত এলাকাগুলোর জন্য আরও ১৮০ মিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে। এর মধ্যে ১২০ মিলিয়ন ইউয়ান দেওয়া হয়েছে চিয়াংসু, চেচিয়াং, আনহুই, ফুচিয়ান ও চিয়াংসি প্রদেশে বন্যা ও টাইফুনে ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও জরুরি কার্যক্রমে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.