Monday, August 17, 2026
Live

তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা জয়ী হবে না: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা জয়ী হবে না: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়

তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি কোনো অবস্থাতেই জয়ী হবে না। আজ (শুক্রবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল ছেন সি, এ মন্তব্য করেন।

তিনি বলেন, তাইওয়ানের সাম্প্রতিক তথাকথিত ‘হানকুয়াং মহড়া’ একটি লোকদেখানো, অপচয়মূলক প্রহসন ব্যতিত আর কিছু ছিল না। মহড়া চলাকালে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) যুদ্ধের আতঙ্ক সৃষ্টি করে, সংশ্লিষ্ট শহরকে যুদ্ধক্ষেত্রে রূপান্তর করে, এবং জনগণকে ফ্রন্ট লাইনে নিয়ে যায়, যা সাধারণ নাগরিকদের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেয়। এভাবে, বা কোনোভাবেই তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা জয়ী হতে পারবে না।

তিনি বলেন, পিপলস লিবারেশন আর্মি প্রস্তুতি নিচ্ছে, বিচ্ছিন্নতাবাদ ও বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধে তার যুদ্ধ-সক্ষমতা ক্রমাগত বৃদ্ধি করে চলেছে, যা জাতীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা এবং তাইওয়ান প্রণালীজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে তুরুপের তাস হিসেবে কাজ করবে।

সম্প্রতি, চীনের তাইওয়ানে ‘হানকুয়াং ৪২’ শীর্ষক মহড়া চলাকালে, তাইওয়ান কর্তৃপক্ষের নেতা লাই ছিং তে, ‘যুদ্ধকালীন পলায়ন পথ’ বিষয়ের মহড়া পরিচালনা করেন। এ সময় তাইওয়ানের বাহিনীতে বিভিন্ন ঘটনা ঘটে, যার মধ্যে ছিল ট্যাঙ্কের যন্ত্রাংশ খসে পড়া এবং যুদ্ধবিমানের রানওয়ে থেকে ছিটকে পড়া। পাশাপাশি, কৃত্রিমভাবে তৈরি করা যোগাযোগ-ব্যবস্থার ধীরগতি এবং মাঝে মাঝে নেটওয়ার্ক বিভ্রাটও জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.