Saturday, October 3, 2026
Live

থিয়েনআনমেন স্কয়ারে বসানো হলো ১৮ মিটার উচ্চতার বিশাল ফুলের ঝুড়ি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
থিয়েনআনমেন স্কয়ারে বসানো হলো ১৮ মিটার উচ্চতার বিশাল ফুলের ঝুড়ি

চীনের আসন্ন জাতীয় দিবসকে সামনে রেখে রাজধানী বেইজিংয়ের থিয়েনআনমেন স্কয়ারের কেন্দ্রে স্থাপন করা হয়েছে ১৮ মিটার উচ্চতার বিশাল আকৃতির ফুলের ঝুড়ি।

জাতীয় দিবস উপলক্ষে প্রতিবছরই থিয়েনআনমেন স্কয়ারে এ ধরনের দৃষ্টিনন্দন ফুলের সাজসজ্জা হয়। এবারের আয়োজনের সঙ্গে রয়েছে বিশেষ তাৎপর্য। ২০২৬ সাল থেকে শুরু হয়েছে চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ, যা চলবে ২০৩০ সাল পর্যন্ত। সেই বিষয়টি বিবেচনায় রেখে এবারের ফুলের ঝুড়িতে রাখা হয়েছে ১৫ ধরনের ফুল ও পাঁচ ধরনের ফলের নকশা।

সাজসজ্জায় রয়েছে চীনের জাতীয়ভাবে পরিচিত গোলাপ, বেইজিংয়ের নগর ফুল পিওনি এবং পীচ ও পারসিমনের মতো ফলের প্রতিকৃতি। শুভ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে এসব ফুল ও ফলের নকশা ব্যবহার করা হয়েছে।

ইতোমধ্যে বিশাল এই ফুলের ঝুড়ি দেখতে ও ছবি তুলতে থিয়েনআনমেন স্কয়ারে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।

এক স্থানীয় বাসিন্দা বলেন, জাতীয় দিবসের বিশাল ফুলের ঝুড়ি দেখতে তিনি বিশেষভাবে এসেছেন। একই দিনে মধ্য-শরৎ উৎসব হওয়ায় এবারের আয়োজন তার কাছে আরও অর্থবহ হয়ে উঠেছে।

অন্য এক পর্যটক জানান, এতদিন তিনি টেলিভিশনে বড় ফুলের ঝুড়িটি দেখেছেন। এবারই প্রথম সরাসরি দেখার সুযোগ হয়েছে। উজ্জ্বল রঙের এই সাজসজ্জা তার কাছে অত্যন্ত আকর্ষণীয় মনে হয়েছে।

জাতীয় দিবস ঘিরে থিয়েনআনমেন স্কয়ারে এমন ফুলের সাজসজ্জা এখন একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। ২০১১ সালে প্রথমবারের মতো এ ধরনের বিশাল ফুলের ঝুড়ি স্থাপন করা হয়।

চীনের জাতীয় দিবস পালিত হয় ১ অক্টোবর। এ উপলক্ষে ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকে। প্রতিবছর এই সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ বেইজিংয়ে এসে থিয়েনআনমেন স্কয়ারে জাতীয় দিবসের উদযাপনে অংশ নেন।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.