Monday, August 17, 2026
Live

থিয়েনচিনে সিএমজির চলচ্চিত্র ও সংস্কৃতি কার্নিভাল শুরু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
থিয়েনচিনে সিএমজির চলচ্চিত্র ও সংস্কৃতি কার্নিভাল শুরু

চীনের উত্তরাঞ্চলের থিয়েনচিনে শহরে শুরু হয়েছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) আয়োজিত চলচ্চিত্র ও সংস্কৃতি কার্নিভাল।

শুক্রবার শুরু হওয়া এই আয়োজনের এবারের মূল থিম ‘২০২৬ চলচ্চিত্র অর্থনীতি উন্নয়ন বর্ষ’। চলচ্চিত্রকে কেন্দ্র করে নানা ধরনের বিনোদনমূলক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে মানুষের আগ্রহ বাড়ানো এবং ভোক্তা ব্যয় বাড়ানোই এর লক্ষ্য।

কার্নিভালে সিনেমা দেখার পাশাপাশি সংস্কৃতি, বাণিজ্য ও পর্যটনকে একসঙ্গে যুক্ত করে বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। থিয়েনচিন কর্তৃপক্ষ সিনেমার টিকিটের স্টাব দেখিয়ে বিভিন্ন ছাড় ও বিশেষ সেবা দেওয়ার পাশাপাশি একটি বিশেষ সাংস্কৃতিক-পর্যটন রুট চালু করবে।

এদিন চিনওয়ান প্লাজা ও পিনহাই কালচারাল সেন্টারে দুটি মেলাও শুরু হয়েছে। সাত দিনব্যাপী এসব মেলায় চলচ্চিত্র শিল্পের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ, উন্মুক্ত বিনামূল্যের সিনেমা প্রদর্শনী, চলচ্চিত্রভিত্তিক প্রদর্শনী এবং চীনের ঐতিহ্যবাহী কারুশিল্পের বিভিন্ন পণ্য থাকবে।

চলচ্চিত্র, ঐতিহ্যবাহী সংস্কৃতি ও নগরজীবনকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার মাধ্যমে নতুন ধরনের ভোক্তা ও সাংস্কৃতিক অভিজ্ঞতা তৈরি করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

চায়না ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশনায় সিএমজি ও থিয়েনচিন পৌর সরকার যৌথভাবে এই চলচ্চিত্র ও সংস্কৃতি কার্নিভালের আয়োজন করেছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.