Saturday, October 3, 2026
Live

দক্ষিণ চীন সাগরে ফিলিপিনো জাহাজে রসদ সরবরাহের নিন্দায় চীন কোস্ট গার্ড

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
দক্ষিণ চীন সাগরে ফিলিপিনো জাহাজে রসদ সরবরাহের নিন্দায় চীন কোস্ট গার্ড

দক্ষিণ চীন সাগরের রেন'আই রিফ-এ অবৈধভাবে ফেলে রাখা একটি ফিলিপিনো জাহাজে পুনরায় রসদ পৌঁছে দেওয়ার জন্য ম্যানিলা একটি জাহাজ পাঠালে, চীনা কোস্ট গার্ড শুক্রবার এর প্রতিবাদ জানিয়েছে। ফিলিপাইনকে অবিলম্বে উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করারও আহ্বান জানায় চীনা উপকূলরক্ষী বাহিনী।

চীন কোস্ট গার্ডের মুখপাত্র চিয়াং লুয়ে জানান, চীনের বারবার সতর্কবার্তা সত্ত্বেও ফিলিপাইন তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে বৃহস্পতিবার এই রসদ সরবরাহ অভিযান চালিয়েছে।

চিয়াং বলেন, চীন কোস্ট গার্ড ফিলিপিনো জাহাজটিকে অনুসরণ ও পর্যবেক্ষণ করেছে এবং আইন অনুযায়ী মৌখিক সতর্কবার্তা প্রদান করেছে।

তিনি ফিলিপাইনের বিরুদ্ধে চীনের একটি ছুটির দিনে এই উস্কানিমূলক অভিযান পরিচালনা এবং ঘটনাটিকে অতিরঞ্জিত করে প্রচারের চেষ্টার অভিযোগ আনেন। শুক্রবার চীনের ঐতিহ্যবাহী ছুটির দিন 'মিড-অটাম ফেস্টিভ্যাল' বা মধ্য-শরৎ উৎসব পালিত হয়।

চিয়াং বলেন, এ ধরনের কর্মকাণ্ড 'দক্ষিণ চীন সাগরে সংশ্লিষ্ট পক্ষগুলোর আচরণ বিষয়ক ঘোষণা’র গুরুতর লঙ্ঘন এবং তা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে।

চিয়াং আরও বলেন, চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষায় চীনা কোস্ট গার্ড রেন’আই রিফসহ নানশা দ্বীপপুঞ্জ এবং এর সংলগ্ন জলসীমায় আইন অনুযায়ী অধিকার সুরক্ষা ও আইন প্রয়োগের কার্যক্রম অব্যাহত রাখবে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.