Saturday, October 3, 2026
Live

দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন

দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন। সোমবার বেইজিংয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন।

কুও চিয়াখুন বলেন, ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সফলভাবে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর সম্পন্ন করেছেন। সফরকালে দুই রাষ্ট্রপ্রধান চীন-মার্কিন সম্পর্ক এবং বিশ্ব শান্তি ও উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গভীর মতবিনিময় করেছেন।

তিনি বলেন, দুই রাষ্ট্রপ্রধান ‘সম্মান, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে একটি গঠনমূলক কৌশলগত ও স্থিতিশীল চীন-মার্কিন সম্পর্ক’ গড়ে তোলার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছেন। পাশাপাশি, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) নেতাদের অনানুষ্ঠানিক বৈঠক এবং জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলন আয়োজনের ক্ষেত্রে একে অপরকে সমর্থন করতে সম্মত হয়েছে দুই পক্ষ।

মুখপাত্র বলেন, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে উপনীত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন এবং চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল, সুস্থ ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.