Saturday, September 26, 2026
Live

নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

উত্তর চীনের শানসি প্রদেশের থাইইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শনিবার একসঙ্গে কয়েকটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন।

বেইজিং সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে লং মার্চ-২ডি ক্যারিয়ার রকেটের মাধ্যমে পিয়েস্যাট-২ ১৩-১৬ স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর স্যাটেলাইটগুলো সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।

উৎক্ষেপণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, এ মিশনের মধ্য দিয়ে লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৬৬৮তম উড্ডয়ন মিশন সম্পন্ন হলো।

এবারের মিশনে মহাশূন্যে পাঠানো হয়েছে চারটি সিনথেটিক অ্যাপারচার রাডার (এসএআর) স্যাটেলাইট। এগুলো তৈরি করেছে বেইজিং-ভিত্তিক বেসরকারি স্যাটেলাইট নির্মাতা গ্যালাক্সিস্পেস।

স্যাটেলাইটগুলোর প্রধান নকশাবিদ তুয়ান সিয়াও জানান, এসব স্যাটেলাইটে উচ্চ-রেজল্যুশনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর পেলোড রয়েছে। এর মাধ্যমে কক্ষপথেই রিমোট সেন্সিং ডেটা তাৎক্ষণিকভাবে প্রক্রিয়াজাত করা সম্ভব হবে।

তিনি বলেন, এ ধরনের প্রযুক্তি ভবিষ্যতে স্মার্ট মহাকাশ অবকাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.