আসন্ন সেপ্টেম্বরে আনুষ্ঠানিক উদ্বোধনের পূর্বে ১৩৪ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ পিংলু খালের পুরো নৌপথে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ টহল পরিচালনা করেছে চীন।
চীনের দক্ষিণ অঞ্চলের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের কুয়াংসি মেরিটাইম সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তত্ত্বাবধানে 'হাইশুন ১০০৩' নামক টহল জাহাজের মাধ্যমে দুই দিনব্যাপী এ টহল পরিচালনা করা হয়।
খালের সমুদ্রমুখী মুখ থেকে যাত্রা শুরু করে জাহাজটি উত্তর দিকে পুরো জলপথ অতিক্রম করে। এ সময় পুরো রুটে কর্মরত নির্মাণাধীন জাহাজগুলোর কার্যক্রমও পরিদর্শন করা হয়।
কুয়াংশি অঞ্চলের হেংচৌ সিটির পিংলু নদী থেকে শুরু করে দক্ষিণ চীন সাগরের বেইবু উপসাগর পর্যন্ত বিস্তৃত এই পিংলু খালটি চীনের পশ্চিমাঞ্চলের অন্তর্বর্তী এলাকার বৈশ্বিক বাণিজ্য সংযোগ বৃদ্ধির অন্যতম প্রধান উদ্যোগ করিডোর।
সূত্র: সিএমজি বাংলা