Monday, August 17, 2026
Live

ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

গতকাল (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে চীন সরকারের কঠোর অবস্থান ব্যক্ত করেছেন।

সংবাদ সম্মেলনে ব্লুমবার্গ-এর এক সাংবাদিক প্রশ্ন করেন: সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্টো তেওদোরো অভিযোগ করেছেন যে, ফিলিপাইনে চীনা নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত আইন প্রয়োগকারী অভিযানের বদলা নিতে ও ফিলিপাইনের ওপর চাপ সৃষ্টি করতেই চীন ফিলিপিনো কর্মীদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করছে। এ বিষয়ে চীনের প্রতিক্রিয়া কী?

এর জবাবে মুখপাত্র কুও চিয়া খুন স্পষ্ট ভাষায় বলেন, ‘চীনে অবস্থানরত যেকোনো বিদেশি নাগরিকের অবশ্যই চীনের প্রচলিত আইন ও নীতি অনুসরণ করে চলা উচিত। চীনের অভিবাসন কর্তৃপক্ষ সম্পূর্ণ আইনানুযায়ী তাদের দায়িত্ব পালন করছে এবং জড়িত ব্যক্তিদের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষা নিশ্চিত করছে; এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হচ্ছে না।"

তিনি আরও যোগ করেন, ‘আমার প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ফিলিপিনো প্রতিরক্ষামন্ত্রীই ইতিপূর্বে নিজে সশস্ত্র বাহিনীকে সাথে নিয়ে ফিলিপাইনে স্বাভাবিক ও বৈধভাবে কর্মরত চীনা নাগরিকদের আটক ও গ্রেপ্তার করেছিলেন। এই ব্যক্তি ধারাবাহিকভাবে চীনের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য ও কুৎসা রটনা করে আসছেন—যা কেবল চীন-ফিলিপাইন দ্বিপাক্ষিক সম্পর্ককেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং ফিলিপাইন রাষ্ট্র ও সে দেশের জনগণের নিজস্ব স্বার্থেরও চরম ক্ষতিসাধন করছে।’

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.