Monday, August 17, 2026
Live

ফ্রাঙ্কফুর্টে আরএমবি ক্লিয়ারিং ব্যাংক হিসেবে ডয়েচে ব্যাংককে অনুমোদন চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ফ্রাঙ্কফুর্টে আরএমবি ক্লিয়ারিং ব্যাংক হিসেবে ডয়েচে ব্যাংককে অনুমোদন চীনের

জার্মানির ফ্রাঙ্কফুর্টে রেনমিনবি (আরএমবি) ক্লিয়ারিং ব্যাংক হিসেবে ডয়েচে ব্যাংককে অনুমোদন দিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি)।

সোমবার পিবিওসি এক ঘোষণায় জানায়, চীনের কেন্দ্রীয় ব্যাংক ডয়েচে ব্যাংককে ফ্রাঙ্কফুর্টে আরএমবি ক্লিয়ারিং ব্যাংক হিসেবে কাজ করার অনুমোদন দিয়েছে। পিবিওসি ও ডয়েচে ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডয়েচে ব্যাংক জানিয়েছে, এই অনুমোদনের ফলে ইউরোপের আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চীনের সঙ্গে আন্তঃসীমান্ত রেনমিনবি লেনদেনে সরাসরি এন্ড-টু-এন্ড প্রসেসিং, ক্লিয়ারিং ও সেটেলমেন্ট সেবা পাবে।

ব্যাংকটি আরও বলেছে, এ উদ্যোগ চীন ও ইউরোপের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্য ও বিনিয়োগের অর্থপ্রবাহকে আরও সহজ করবে। পাশাপাশি দুই অঞ্চলের মধ্যে আর্থিক সংযোগ ও সহযোগিতা আরও শক্তিশালী হবে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.